প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label আবদুল ওহাব আজাদ. Show all posts
Showing posts with label আবদুল ওহাব আজাদ. Show all posts

Thursday, June 23, 2011

মধু মাস ।। আবদুল ওহাব আজাদ

গাছে পাকা আম ঝোলে
লিচু থরে থরে।
ফলের সুবাস বয়
প্রতি ঘরে ঘরে।

ডেগো ফল তুলতুল

হয়ে আছে নিচু।
কালো জাম সাদা জাম
আরও কত কিছু।

কাঁঠাল পাকার আজ

ভুরভুর গন্ধ।
গাছে দোলে খেজুর ফল
খেতে নয় মন্দ।

পাকা ফলে ভরা এই

কি যে মধু মাস।
জ্যৈষ্ঠ উঁকি দেয়
কচি তাল শাঁস।

জলভেজা ফল ছুঁয়ে

বৃষ্টির ধারা বয়।
স্বপ্নের দেশ যেন

আহা কত্ মধুময়

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ