প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label খন্দকার আলমগীর হোসেন. Show all posts
Showing posts with label খন্দকার আলমগীর হোসেন. Show all posts

Tuesday, December 14, 2010

আইলো পাড়ায় সুন্দরী এক মাইয়া by খন্দকার আলমগীর হোসেন

আইলো পাড়ায় সুন্দরী এক মাইয়া,
মন শুধু চায় দেখতে তারে চাইয়া,
সুযোগ পেলে পিরিত করি যাইয়া।

সকাল বেলা বারান্দাতে বইয়া,
ব্যস্ত থাকে নিজের পড়া লইয়া,
আমার কাটে চাতক পাখী হইয়া।


ইচ্ছা করে হাওয়ারে দেই কইয়া,
যারে বাতাস আমার মেসেজ লইয়া,
একটা প্রেমিক অপেক্ষাতে রইয়া।
এমনি করে বছর গেল বইয়া,
মনের কথা মনেই রাখি সইয়া,
হৃদয় নায়ে উঠল না আর ছইয়া।
 

প্রবাস থেকে একটা পোলা আইয়া,
লইয়া গেলো আমার প্রিয় মাইয়া,
কাটাই আমি চোখের জলে নাইয়া।

বিদায় বেলা মেসেজ দিলো মাইয়া,
না পারিলাম সেই ডাকে না যাইয়া,
কাইন্দা বলেঃ ভাল থাকেন ভাইয়া।।

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ