প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label নির্জন আহমেদ অরণ্য. Show all posts
Showing posts with label নির্জন আহমেদ অরণ্য. Show all posts

Thursday, June 14, 2012

স্পর্শ | নির্জন আহমেদ অরণ্য


একদিন আমি তোমায় ছোবো
কোন বাঁধাই সেদিন আমায়
পরাজিত করতে পারবেনা
আমাকে আটকে রাখতে পারবেনা
কোনো শক্তি, তোমার কাছে আসতে ।
সেদিন আমি তোমায় প্রান ভরে ভালোবাসবো
কোনো সামাজিক দায়বদ্ধতাও আমাকে দমাতে পারবেনা
আমার ভালোবাসাকে কাঁচের মতো করে
চুর্ণবিচুর্ণ করতে দেবোনা কাউকে আর ,
আমার হৃদয়ে জমে থাকা সবটুকু প্রেম আমি
ঢেলে দেবো তোমার চরন তলে
আমায় কেউ বাঁধা দিওনা সেদিন ভালোবাসতে ।
যদি সেদিন আকাশে মেঘের সমাগম হয়
থেকে থেকে গর্জে ওঠে বিজলি ধ্বনি
ভেবেছো আমি ভয় পাবো ,ঘরে বসে থাকবো
না......
না আমি ভয় পাবোনা তোমার কাছে আসতে
বৃষ্টি ঝরবে ..? ঝরুক না....!
বিজলি পরবে ...? পরুক না...!
অথবা ঝরবে পাথর শীলা , আমি ভয় করিনা
এতো ভয় পেলে কি বলো পারতাম তোমায় ভালোবাসতে ?
যদি তোমাকে স্পর্ষ করতে আমাকে পারি দিতে হয়
উত্তাল সমুদ্র ছোটো ডিঙি নাও বেয়ে
আমি বাইবো সে নাও শক্ত হাতে হাল ধরে...
যদি পারি দিতে হয় তপ্ত মরু নগ্ন দুটি পায়ে
আমি পারি জমাবো তপ্ত মরু বুকে হাঁসি মুখে....
শুধু আর কটা দিন তুমি থেকো অপেক্ষায়
পাথর বুকে ধরে আমার পথ চেয়ে....
বলো যে জন ভালোবেসে হয়েছে ভিখারী
সে কি আর প্রিয়ার কাছে না এসে থাকতে পারে... ?

Friday, July 29, 2011

নীল কষ্ট ।। নির্জন আহমেদ অরণ্য

এই যে নীল জামাটা দেখছ, যে টা আমি পরে আছি
এর ভিতরেই বুক লুকিয়ে রেখেছি ,
আর বুকের যে পাশটায় রক্ত জমে আছে নীল হয়ে
সেখানটায় আছে হৃদয় ... ।
যত নষ্ট কষ্ট সব এখানটায় পুষে রেখেছি
কোন একদিন এখানে ছিল প্রেম
ছিল প্রিয়ার জন্য সীমাহীন ভালবাসা ...
আর আজ .........
আজ ভালবাসা শুধুই কালের সৃতি
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পরে আছে
ভাঙাচুরা ধ্বংসাবশেষ ,
যার অনেকটাই সমাধি হয়ে গেছে
কষ্টের পাথর চাপায় ......।।
যে নীল শাড়িটা তুমি অঙ্গে জড়াও
বাতাসে উড়িয়ে দাও আঁচল
তার অন্তরালে খুঁজে দেখ কষ্ট পাবে কষ্ট .....
ছয়টি কুঁচির আড়ালে থাকে
ছয় রকমের কষ্ট ভাঁজে ভাঁজে ।
আমার কষ্ট গুলো আঁকড়ে থাকে
তোমার আঁচলের আলিঙ্গনে.........
নষ্ট কষ্ট মত্ত হয় এক অদ্ভুত খেলায়
বাতাসের সাথে কষ্টরা রঙ বদলায়
আর তোমাতেই মিশে থাকে নিরন্তর......।।
নীল হতে ঘন নীল হয় রক্তের কণিকা
কষ্টের তীব্রতা দিন দিন যায় বেড়ে
আর এই কষ্ট গুলো খুব যতনে তুলে রাখি
নীল জামার ভেতর যেখানে হৃদয় থাকে......
যেখানে নীল রক্ত জমাট বেঁধে আছে বুকে .........।।

প্রয়োজন ।। নির্জন আহমেদ অরণ্য

এখন আমার ক্লান্তি বেলা , ফুরিয়ে যাওয়ার পালা
দিনে দিনে আমি যাচ্ছিও ফুরিয়ে...
একে একে ছেড়ে যাচ্ছে আমায়
কাছের অথবা দূরের সবাই......।
বিদ্রোহী হয়েছে আমার আপন অনেক কিছুই
দুই দুয়ারি হয়েছে মন ...
ঘুম গুলো পর হয়েছে সেই কবেই
ঘুন পোকাদের মত ব্যাধি
কুরে কুরে নিঃশেষ করে চলেছে ভেতর ।
যাও ছিল এক রুদ্র নীল আকাশ
তাও আজ আর আমার নেই
ধূসর ঘন আভায় ঢেকে দিয়েছে সময় ।
এখন শুধু একা একা পরে থাকা
চার দেয়ালে বন্দী হৃদয়ের যত বাসনা
জানালার ওপারে ছোট্ট পৃথিবী আমার
তবুও চোখ মেলে হয়না দেখা ।
কিসের দহন এই পাঁজর জুড়ে
কোন অভিমানে জল এসে উঁকি দেয় চোখের কোনে
কার বিহনে শূন্য বাসর
তুলসী তলায় পরে রয় রুপোর কলস ...
কেউ জানবে না কোন দিন
কেন এই অরণ্য বিদঘুটে রাতের নির্জনতাকে
করেছিল আপন,
কেন ক্ষয়ে ক্ষয়ে গেছে নিভৃতে দিনের পর দিন
সুখের জলসায় কেন নিজেকে ভাসাতে পারেনি
যন্ত্রণার ঘরে সঁপে দিয়েছিল কেন প্রাণ...
কেউ জানবেনা তা কোনদিন
তুমিত জান কি ছিল আমার চাওয়া
তোমাকে এই জীবনে কতটা ছিল প্রয়োজন ...।।

Thursday, December 30, 2010

আয় ফিরে আয় by নির্জন আহমেদ অরণ্য


আষাঢ়ও শ্রাবনও ঘন বর্ষায়
তব চরনের মলে এখনও কি
বিজলি এসে চমকায়...?
মোরে কি পরে মনে এই তমসায়..?মনে কি পরে তব সেই দিন গুলি হায়
মোরে তো ডাকিয়া কহে শুধু ,
ওরে আয় ফিরে আয়.........!
মাঠ,ঘাট ধান ক্ষেত মারি
সর্বাঙ্গে কাদা মাটি মাখি
ছুটিয়া আসিতাম তব বাড়ি
মাথায় লইয়া এক রাশ বারি....
মনে কি পরনো তব হায়..?
এমনও শ্রাবনও দিনে দুজনায়
কতনা ভিজেছি শ্রাবন ধারায়......
মোরে তো ডাকিয়া কহে আজও
ওরে আয় তোরা ফিরে আয়.....!
এখনও শ্রাবন করিবে আপন
কদমের সুভাস এখনও আগেরি মতন
শুধু অভিমান ভুলে তুই
আরেকটি বার এই বুকে ফিরে আয়
ওরে আয় ফিরে আয়.......!

Thursday, December 16, 2010

স্বপ্ন by নির্জন আহমেদ অরণ্য

গায়ের কিশোরী কন্যা __
ছড়িয়ে হাসির বন্যা__
রঙিন সুতো আর সুই এ__
বুনে যায় তার স্বপ্ন __
সাদা রুমালে__
ও কন্যা তুমি জানোনা__তোমার নিটল পায়ে__
স্বপ্ন জড়িয়ে নূপুড়ে__
খোলা চুলে স্বপ্ন গুলো__
দোলে যায় দুপুরে__
অধর জুড়ে সুখগো তোমার__
কর্ন ফুলে স্বপ্ন আছে লুকিয়ে__

ও কন্যা কাহার সনে__
স্বপ্ন বুনো আপন মনে__?

বাপ-ধন by নির্জন আহমেদ অরণ্য


এই কাঁধে তোরে একদিন চড়াইয়া বাপ-ধন
আমোদে বেড়াইতাম ঘুড়িয়া ......
আজি পাষানে বাঁধিয়া হিয়া, অষাঁঢ় কাঁধে
শেষ বারের মতো উঠাইলাম বাপ-ধন
তোরে যতন ও করিয়া সাদা কাপড়ে জড়াইয়া.....!এই দিন দেখিবার তরে, খোদা বুঝি হায়
রাখিয়া ছিলো প্রান পাখি মোর হৃদয়ে গাঁথিয়া ....
আঁখিজল আজি ভাঙ্গিয়াছে বাঁধ বুঝি,ঝড়িতেছে দু চক্ষু মজি,
বাপ-ধন তোরে রাখিয়া একা শূন্য হাতে কি করে ফিরি বাড়ি ?
হাড়াইয়া বুকের রতন , কান্দিতেছে পাগলের মতন
ক্ষনে ক্ষনে হইয়া বেহুঁশ ,মমতাময়ী তোর জন্মদাত্রী...!
আদরো করিয়া ,যতনও করিয়া যে রাখিতো তোরে
আঁচলে বান্ধিয়া ,সেই ধন আমি মাটির কবরে কি করিয়া রাখি?
কি জবাব দিবো তারে মনে মনে ভাবিয়া মরি.....
কাঁধে জোয়ান পুত্রের লাশ,ভাগ্যের কি নির্মম পরিহাস
পাহাড় সম ভার বহিতে নাহি পারি....
কলিজা যাইতাছে ফাটিয়া ,পারিনা ছিড়িয়া তাহারে
বাহিরে আনিয়া আপনও হস্তে বঁধি !
দেখিয়া গোর ভাঙ্গিলো ঘোড়,কাপিয়া উঠিলো সিনা ,
আদরের মানিক আমার , কলিজা ছেড়া ধন বুঝি
অনন্ত নিদ্রা যাইবে এই মাটির বিছানায় পরিয়া..?
একদিন মোর এই প্রসস্ত সিনায় ,শুইয়া ঘুমাইতো খোকা
কচি দুটি বাহুতে জড়াইয়া ধরিয়া রাখিতো মোর গলা ....!
সে কথা ভাবিতে ভাবিতে মোর নয়ন যুগল গেলো ভাসিয়া ....
পিতার হস্তে পুত্রের দাফন,আসমান পরে ভাঙ্গিয়া___
আদরের মানিক আমার, ক্ষমা করিস এই অভাগা পিতারে তোর
যে তোরে এই অন্ধকার ঘরে রাখিয়া যাইতেছে এঁকা ।।

যদি আবার ভালবাসা পাই by নির্জন আহমেদ অরণ্য

যদি আবার ভালোবাসা পাই
আমি জীবনটাকে সাজিঁয়ে নেবো
গুছিয়ে নেবো সব বেদনা আর
হাড়ানোর স্মৃতি গুলো মুছে....

যদি আবার ভালোবাসা পাই
আমি দিঘিতে ফোঁটাবো পদ্ম রাজি
পলাশ চাঁপার রঙে রাঙাবো
তোমার মনের সাঁজি .....

যদি আবার ভালোবাসা পাই
চৈতালী দুপুরে হবো শীতল ছাঁয়া
তোমার ভিষন্ন প্রহর গুলো
ভরিয়ে দেবে আমার হীমেল মায়া...

যদি আবার ভালোবাসা পাই
নীল আকাশে উঁড়াবো প্রজাপতি,
ঘাস ফঁড়িং এর ডানায়
লিখে দেবো প্রেমের চিঠি....

যদি আবার ভালোবাসা পাই
আমি শ্রাবনের ধারা হয়ে
ঝড়ে যাবো অবিরাম তোমার
ঐ মায়াবী অঁধর ছুঁয়ে...

যদি আবার ভালোবাসা পাই
শরতের মেঘ আকাশে ভাঁসিয়ে
হীমেল বাতাসে দোলে দোলে
হাড়াবো দুজনায় সাদা কাশ বনে...

যদি আবার ভালোবাসা পাই
শীতের রাতে দেবো কুশুম পরষ
ভোরের শিশির হয়ে ভিঁজিয়ে দেবো
তোমার শুষ্ক প্রহর....

যদি আবার ভালোবাসা পাই
শুকনো বৃক্ষে ছড়িয়ে দেবো
বসন্তের অপার সুখ
সবুজ রঙে এঁকে দেবো পৃথিবীর মুখ..

যদি আবার ভালোবাসা পাই
রাতের আঁধার ভেঙ্গে এনে দেব
এক মুঠো নীল জোছনার আলো
তার পর শুধু তোমাকেই বেসে যাবো ভালো....

এখনো কি তুমি by নির্জন আহমেদ অরণ্য

তোমার চোখে কি এখনো তন্দ্রা আসে
গভির রাতে যখন আধ ভাঙ্গা চাদ
লাজুক ভাবে ঐ আকাশে ভাসে ?
নাকি এখনো তুমি ডুবে থাকো
ঘোর লাগা সেই নাম না জানা
হাজাড়ো অপরিচিত ভাবনার মাঝে ?


সাদা মেঘের মতো এখনো কিতুমি
শরৎ এর আকাশে ভেসে যাও
ধবল বলাকার বেশে ............?
এখনো কি তুমি তিমীর রাতে
হাড়ানো সুখ গুলো খুজো
লক্ষি পেচার ডাকে ...........?

এখনো কি তোমার ভিষন্ন সময় গুলো কাটে
সাদা রুমালে রঙিন সুতায় স্বপ্ন বুনে বুনে,
নাকি এখনো আমার অপেক্ষায় সময় গুলো যাও তুমি গুনে ?
নির্জন স্বন্ধ্যার আধারে এখনোকি তোমার চোখের কোনে
নোনা জলের জোয়ার আসে
আমার ভালোবাসার দামে.........?

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ