প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label মাহবুবা চৌধুরী. Show all posts
Showing posts with label মাহবুবা চৌধুরী. Show all posts

Friday, June 17, 2011

মলম পার্টি ।। মাহবুবা চৌধুরী

চলতে পথে বিপদ ম্যালা
    নয়তো মিছে গপ্পরে
কখন কে যে পড়বে ভায়া
    মলম পার্টির খপ্পরে। করছে কত ফন্দি ফিকির
    মলম পার্টির সর্দারে
চলছে চোখে ধুলো দিয়ে
    র‌্যাব-পুলিশের বড়দা’রে

খোদ ঢাকাতেই মলম পার্টি
    হচ্ছে উদয় হুট করে
মলম মেখে আমজনতার
    নিচ্ছে সবই লুট করে।
যার ললাটে শনির দশা
    যতই চলুক হুঁশ করে
মলম পার্টির কেউটে ঠিকি
    মারবে ছোবল ফুঁস করে।

রিকশা ক্যাব আর টেম্পু বাসে
    যাত্রী বেহাল মলমে
পত্রিকাতে আসছে খবর
    সাংবাদিকের কলমে।

সাবধানে পা ফেলছি পথে
    জান বাঁচানোর চেষ্টাতে
জাল ফেলেছে মলম পার্টি
    হচ্ছে কি এই দেশটাতে? 



সূত্র : মানবজমিন

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ