প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label বিরহের কবিতা. Show all posts
Showing posts with label বিরহের কবিতা. Show all posts

Sunday, December 18, 2011

দিকহারা তুই || কেজি মোস্তফা

শিকড় রক্তাক্ত হয় হোক যাবো না বিভুঁই
সস্নেহ সুঘ্রাণে স্বদেশের স্বপ্নসুখ, আর সব
ডুবে যাক কপট বিশ্বাসে।
মায়ের মুখের বুলি অপূর্ব নিখাদে
স্পন্দিত নন্দিত আজ পৃথিবীর চোখে;
স্বপ্ন দিয়ে তৈরি স্মৃতি দিয়ে ঘেরা
স্বদেশের আকাশ বাতাস মাটি জল
লেবুবনে জ্যোত্স্নার নীল কারুকাজ
নিমফুলের মদির গন্ধে দিকহারা তুই
ভ্রমর সন্ন্যাসী কী করে পথ হারাবি!

দিন চলে যায় পুরোনো বিষাদে
উঁকি মারে টুকরো টুকরো চেতনার চর
কবেকার হেলেপড়া ছেঁড়াখোঁড়া গাছ
কী আশ্চর্য আমাকেই নাম ধরে ডাকে—
কী যেন ফেলে এসেছি—শ্লেট না পেন্সিল।

বেবাক ভুলেছি—
গাঢ় হৃদয়ের টানে এতো মায়া
এমন মমত্বে ভালোবাসা উথলিয়া ওঠে,
ভালোবাসা হয়, ভালোবাসা ভেঙে যায়,
তবু অবিবেকী পাখি অলীক উদ্যানে বসে
গভীর আরামে আজও ডানা চুলকায়, ডানা চুলকায়!
সূত্র : আমার দেশ

গার্হস্থ্য জীবন || মুজিবুল হক কবীর

যে যায়
সে আর ফেরে না কখনো,
ভাঙনের শব্দ শুনতে শুনতে
একদিন সে মধ্যরাতে তার হৃদস্পন্দনের শব্দ
অন্যরকম শুনতে পায়।

পুরনো বাড়ির আধখানা আকাশ ডুবে যায়,
ডুবে যায় একফালি চাঁদ এবং গার্হস্থ্য জীবন;
ডুবতে ডুবতে সে মাছেদের মহলে চলে যায়,
আর ফেরে না কখনো।

যে স্বপ্নবীজ বুনেছিল উঠোনের এককোণে
তাও বেড়ে ওঠেনি,
যে ছোট বারান্দা ছিল দুরন্ত শিশুর পায়ের দখলে
সেখানে আজ মাছেদের ভিড়,
নদীর তলানি থেকে যে বুদবুদ ওঠে
মানুষ ভাবে এ তার দীর্ঘশ্বাস।
সূত্র : আমার দেশ

Thursday, September 1, 2011

যেদিন চলে গেলে ।। জহির রহমান

মৃদ্যু হেসে যেদিন তুমি
সরিয়ে নিলে হাত
সেদিন থেকে স্বপ্নবিহিন
শূ্ণ্য কাল রাত
সেদিন থেকে ছন্নছাড়া
বিষন্ন সব ভোর
শূণ্য নদী মলিন আকাশ
নিশ্চুপ নিঃশোর
সেদিন থেকে ছায়ার সাথে
বন্ধ হলো কথা
কেন তুমি দিয়ে গেলে
হিয়া পূর্ণ ব্যাথা
যেদিন থেকে চলে গেলে
হাঁটি হাঁটি পায়
চেনাজানা সুরগুলো আর
বাজেনা যে হায় ।।

২২/০২/২০১১

অশ্রুসিক্ত বারতা

সান্তনার কোন ভাষা আমার জানা নেই
কষ্টে প্রাণ কাতর হলে
আপনার মাঝেই ডুব দেই
শরীরে জমিয়ে উঠে ক্লান্তির এক সমুদ্র
বরফ ফোঁটার মত গলে পড়ে অশ্রু
হৃদয়ের কোকড়ানো কান্নার শব্দ
ভেসে যায় নাকো দূরে
কেহ জানেনাতো
কিসে খাচ্ছে আমায় তিলে তিলে
তোমার দেওয়া কষ্ট গুলো
বুকের পাজঁর ভেঙ্গে দিচ্ছে বারেবার
তোমার দেওয়া স্মৃতি গুলো
থমকে দাঁড়ায়, ভাবায় আবার।

২২ ফেব্রুয়ারী ২০১১ইং

Wednesday, August 10, 2011

আমি যখন হারিয়ে যাবো ।। জহির রহমান

আমি যখন হারিয়ে যাবো
আমায় তুই ভাবিস না
আমার স্মৃতি মনে করে
মন খারাপ করিস না।
আমায় তুই ভুল করে
বুকে জড়াই ধরিস না
পিছলা পথে চলতে গিয়ে
পড়ে হাত- পা ভাঙ্গিস না।
তোর সর্বাঙ্গে যে রুপ
দিয়েছেন বিধাতা
সব ছেড়ে দিয় তুই
তার দিকে ফিরে যা।
আমায় তুই অযথা
আর পিছু ডাকিস না
আমার পথ আগলে তুই
আর কভূ দাঁড়াস না।
একা ছিলাম, একাই আছি
একাকীত্ব ভালোবাসি
আসছি একা, যাবও একা
কত আজীব হল দেখা।
ঝরাজীর্ণ অতীত ভুলে
বর্তমানকে সঙ্গী করে
চলে যাবো দুরের পানে
অচেনা কোন স্মৃতির টানে।
ভাল থাকিস, সুখে থাকিস
এইতো আমার আশা
কখনো তুই ভুলিস না'ক
আমার ভালোবাসা।
১১ আগষ্ট, ২০১১

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ