প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label জন্মদিন. Show all posts
Showing posts with label জন্মদিন. Show all posts

Sunday, December 4, 2011

"আমি এখন জোনাকীতে পড়তে আসি"- আমিনুল ইসলাম মামুন

সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে পৃথিবীর প্রায় সব কিছু ; ধারণ করছে নতুন রূপ। বদলে যাওয়ার এ রীতি সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি চলছে ; চলবে পৃথিবী ধ্বংশ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। বদলে যাওয়ার এই কাতারে হাজির হয়েছে লাইব্রেরীও। নতুন রূপে এটি হাজির হয়েছে আমাদের সামনে ‘অনলাইন লাইব্রেরী’ নামে। তেমনি একটি অনলাইন লাইব্রেরী ‘জোনাকী’।

অনলাইন লাইব্রেরী ‘জোনাকী’র ভাঁজে ভাঁজে সাজানো রয়েছে বাংলা সাহিত্যের বিখ্যাত অনেক লেখকের লেখার পাশাপাশি এ প্রজন্মের অনেক তরূণ লেখকের লেখাও। এখানে পাওয়া যায় বহু পত্রিকা পড়ার স্বাদ। বিভিন্ন ব্লগেরও লিঙ্ক রয়েছে এতে। লাইব্রেরীতে বসে চলে যাওয়া যায় যে কোন ব্লগে, যে কোন সময়। আছে আরও বিভিন্ন সুবিধাও। লাইব্রেরীটাও বেশ সাজানো-গুছানো ; মন কেড়ে নেয়ার মত। ভালো লাগে আমার, খুব ভালো লাগে এখানে।
আমি এখন আমার বন্ধু-বান্ধবদের নিয়ে ‘জোনাকী’তে পড়তে আসি। জ্ঞানের জোনাকীরা আমার মনকে আলোকিত করে দেয়ার চেষ্টা করে। আর আমি ... !
ধন্যবাদ ‘জোনাকী’। বর্ষপূর্তিতে শুভেচ্ছা।

Wednesday, November 30, 2011

যে কথা বলিনি কখনো

জোনাকী অনলাইন লাইব্রেরীর ১ম বর্ষপূর্তি ও আনুষ্ঠানিক পথ চলায় সকল লেখক, পাঠক ও শুভাকাংখীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
গত বছরের এই দিনে পরীামূলক পথ চলা শুরু করেছিল জোনাকী। সেই থেকে একটু একটু করে সাজিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে অনলাইন লাইব্রেরীতে। এই এক বছরের পথ চলায় যেমনি পেয়েছি সমালোচনা- তেমনি উৎসাহও। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানীতে সকল বাঁধাকে উপক্রম করে এপর্যন্ত আসতে পেরেছি। এছাড়াও প্রথম থেকে যারা আমাকে যথেষ্ট উৎসাহ যুগিয়েছেন তাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। যাঁদের কথা না বললেই নয়, যাদেরকে আমি সবসময় এ নিয়ে বিরক্ত করেছি, তাদেরই মধ্যে- নিজাম কুতুবী, সারোয়ার সোহেন, তাজুল ইসলাম সরকার, তারেক হাসান, আবদুর রহমান, মধু, নাছির উদ্দিন সুমন ও শারমিন পড়শিকে এই মুহুর্তে খুব মনে পড়ছে। এছাড়া যারা বিভিন্ন সময়ে জোনাকী সম্পর্কে মন্তব্য করে উৎসাহ যুগিয়েছেন এবং বিভিন্ন সামাজিক সাইটে লিংক শেয়ার করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ।
সাহিত্যের সংগ্রহশালা বানানোর চিন্তা থেকে জোনাকীর সৃষ্টি। বিভিন্ন ব্লগ, সংবাদপত্র ও সাইট থেকে লেখকদের চিন্তাধারাকে একত্রিত করার চেষ্টা করা হয়েছে। এখানে যেমন নজরুল- রবীন্দ্রনাথের মত খ্যাতিমানদের সৃষ্ট লেখা আছে, তেমনি আছে অখ্যাত কবি লেখকদের সাহিত্য কর্মও। সমান গুরুত্ব দেওয়া হয়েছে উভয়কে।
অনিচ্ছাকৃত কিছু লেখার সাথে লেখকের নাম দিতে পারিনি এজন্য মা প্রার্থী। কারো জানা থাকলে জানিয়ে সহযোগিতা করতে পারেন। জোনাকী’র লিংক বন্ধুদের সাথে শেয়ার করেও আমাদের সহযোগিতা করতে পারেন। মহান আল্লাহ আমাদের এ প্রচেষ্টার মধ্যে যত ভাল আছে তা কবুল করুন। সকলের সুস্বাস্থ্য ও উজ্জল ভবিষ্যৎ কামনায়...
ধন্যবাদসহ
জহির রহমান
প্রতিষ্ঠাতা
জোনাকী

জোনাকীর জন্মদিনে মরুভূমির জলদস্যুর শুভেচ্ছা

শুভ জন্ম দিন আজ ১লা ডিসেম্বর, গত এক বছর আগে ২০১০ সালের এই দিনে জোনাকী তার পরীক্ষামূলক পথচলা শুরু করে। বছর ঘুরে আজ আবার সেই দিনটি আমাদের মাঝে হাজির হয়েছে। সেই সাথে যোগ হয়েছে আনুষ্ঠানিক পথ চলা। তাই আমি আমার পক্ষ থেকে জোনাকীর সকল পাঠক, লেখক আর জোনাকীর প্রতিষ্ঠাতাকে জানাই আন্তরিক ধন্যবাদ আর শুভকামনা সহ জন্ম দিনের শুভেচ্ছা। ইচ্ছে ছিলো জোনাকীর জন্ম দিন নিয়ে বড় আকারের একটা লেখা দেওয়ার, কিন্তু কিছু ব্যক্তিগত কিছু সমস্যা আর নেট লাইনের প্রব্লেমের জন্য তা আর হয়ে উঠেনি। তাই আন্তরিক দুঃখ প্রকাশ করছি চমৎকার এই দিনে কাঁচা একটা লেখা আপনাদের সামনে হাজির করে বিরক্ত করার জন্য। অবশেষে আবারো সকলকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
শেষ করার আগে ছোট্ট একটা জিনিস দেখাই, বলুন তো আজকের তারিখটা আমরা কি করে লিখি? ১-১২-১১ দিন আর মাসের মাঝের “-” গুলি উঠিয়ে দিলে পাওয়া যায় ১১২১১ মজার বিষয় হচ্ছে, এই সংখ্যাটিকে উল্টো দিক থেকে লিখলেও একই থাকে। শুভ জন্মদিন।

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ