প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label মুহম্মদ শাহাদাত হোসেন. Show all posts
Showing posts with label মুহম্মদ শাহাদাত হোসেন. Show all posts

Wednesday, October 12, 2011

অভিনয় || মুহম্মদ শাহাদাত হোসেন

আমি কবিতার বইকে ভালোবেসে
বুক শেলফে সাজিয়ে রাখি
পড়ি না কবিতা।

আমি গোলাপের সৌন্দর্য দেখি
খুঁজি না গন্ধ।

আমি কথার ফুলঝুরি ছাড়ি
অন্তরে বন্ধুত্ব পুষি না।

আমি প্রিয়তমার রূপে বিমুগ্ধ হই
প্রেম বুঝি না।

আমি শুধু অভিনয় করি
ভালোবাসতে জানি না।

সূত্র: কালেরকন্ঠ

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ