প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label রাজু আলীম. Show all posts
Showing posts with label রাজু আলীম. Show all posts

Friday, November 4, 2011

অলৌকিক পথে || রাজু আলীম

আকাশের আয়নায় ঘুম দিয়ে উঠে দেখি আমি
পাখির চোখের মাঝে ডুবে গেছি, বিকেলের আলো
নিভে গিয়ে জ্বলে আছে, হেসে ওঠে ঘুমন্ত মেয়েরা
আমার জ্বলন্ত প্রেম ভালোবাসা হয়ে উড়ে যায়।
কে হায় উড়িয়ে নিল তারাদের মতো অগ্নি চোখ
আমার শোকের বুকে ঠেলে দিয়ে বিষণ্ন পাথর
বৃক্ষের ঘুমন্ত জলে জোসনার ঘুম ঘুম স্বপ্ন
সেলাইবিহীন হেঁটে চলি একা নতুন জীবনে
চাঁদের আগুন হাতে/বিশ্ব পড়ি/দিই নীল স্নানে
আঙুলের ফাঁকে ফাঁকে পাখি ওড়ে, উন্মাদ সমুদ্রে
দুর্বোধ্য যৌবন শীষনাগ হয়ে অন্ধকারে কাঁদে
ম্যাজিক কবিতা লজ্জা পায় কবি হাঁটে কাব্য জলে
নির্বাচিত দুঃখ-কষ্টে ভরে যায় তিরিশি ও মন
দুরন্ত নবীন পাখি অলৌকিক ইশারায় ডাকে।

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ