প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label মেজবাহ উদ্দিন. Show all posts
Showing posts with label মেজবাহ উদ্দিন. Show all posts

Friday, December 16, 2011

বিজয়ের ভালোবাসা || মেজবাহ উদ্দিন

আমি যেদিকে তাকাই শুধু অন্ধকার
তোমাকে দেখার জন্যে
সেই প্রত্যুষে কিংবা গভীর রাতে
দু’চোখ হারাই।

আমি জীবনকে কখনো মৃত্যুর
কাছে ঠেলে দেইনি
জীবনের কাছে জীবনের গানকে
বড় ভালোবাসি, আপন ভাবি।

আমি অন্ধকার থেকে মুক্তি চাই—
মৃত্যুর কাছাকাছি সব একাকার হোক
তবু এ অন্ধকার থেকে পরিত্রাণের
বিজয় আমার, ভালোবাসা আমার।
সূত্র : আমার দেশ

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ