প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label বিরহ. Show all posts
Showing posts with label বিরহ. Show all posts

Sunday, April 10, 2011

তোমায় আর বাঁধা দিচ্ছিনা ।। জহির রহমান

তুমি আমার থেকে দূরে সরতে চেয়েছ
আর বাঁধা দিচ্ছিনা,
তুমি আমায় দূরে ঠেলেতে চেয়েছ
আর মানা করছিনা,
তুমি আমার কে আবার
আমিই বা তোমার কে
এটা প্রশ্নই থেকে যাক,কি চেয়েছ আর কি পেয়েছ
জানিনা কিছুই আমি
শুধু জানি ভালবাসতে চেয়েছি
বন্ধুত্বের হাতটা বাড়িয়েছি
ধরতে তোমার হাত।
তুমি হারাতে চাচ্ছো হারাও
তুমি পালাতে চাচ্ছো পালাও
তবে ক্ষমা করো আমায়
কারণ তোমায় আটকিয়ে ছিলাম
হিয়ার মাঝে বেঁধে ছিলাম
আমার ভালোবাসায়।
তোমার স্বপ্ন গুলো সত্যি হোক
এটাই কামনা করি
অশ্রু আসুক দু'চোখ ভরে
তবু না হোক তোমার ক্ষতি।
ভাল থেকো সুখে থেকো
এই কামনা মোর,
কাল সকালে রবি উঠবে
কেটে যাবে সব ঘোর।
০৯/০৪/২০১১

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ