প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label লিরিক. Show all posts
Showing posts with label লিরিক. Show all posts

Thursday, July 21, 2011

এই মেঘলা দিনে একলা ।। হেমন্ত মুখোপাধ্যায়

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ

যুঁথি বলে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ

শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ

প্রবাস থেকে... লিরিক

একটি ছেলে রাতের ঘুমটা ফেলে
করছে স্মৃতি রোমন্থন
বুকের মাঝে তার হাহাকার
আর চাপা ক্রন্দন

কতদিন দেখিনা তোমায়
কতদিন দেখিনা
কতদিন দেখিনা তোমায়
আমার বাংলাদেশ
কতদিন দেখিনা

একটি মেয়ে কোন এক দুরদেশে
যাচ্ছে সকালে অফিসে
হয়না যে তার আর ছাদে বৃষ্টিতি ভেজা
খাওয়া হয় না যে আমের আচার

কতদিন দেখিনা তোমায়
কতদিন দেখিনা
কতদিন দেখিনা তোমায়
আমার বাংলাদেশ
কতদিন দেখিনা

একজন মানুষ ফিরছে বাড়ি
সারাদিন হাড়ভাঙা খাটুনি
শোনে না যেন সে অনন্তকাল
ভোরের সেই আজানের ধ্বনি

মনেপরে তার গাঁয়েরই কথা
শীতের রাতে আগুন পোহানো
ভোরবেলায় খেজুর গাছে
বন্ধুরা মিলে রসচুরি করার আনন্দ

কতদিন দেখিনা তোমায়
কতদিন দেখিনা
কতদিন দেখিনা তোমায়
আমার বাংলাদেশ
কতদিন দেখিনা

————-
ব্যান্ড – অর্থহীন
এ্যলবাম – বিবর্তন

Tuesday, March 1, 2011

বুঝবে না কেউ বুঝবে না

বুঝবে না কেউ বুঝবে না কি যে মনের ব্যথা
অন্ধ খনির অন্তরে থাকে যে সোনা
সবাই জানে তারই কথা — বুঝবে না
যদি এমন হতো যত বেদনা নিজেরই মতন করে
যেতো গো শোনা লালে লাল ফুলে ফুলে ভরে যেত গো
দূর থেকেই দেখে তাকে যেত গো চেনা
বুঝবে না কেউ বুঝবে না মনের গভীরতা
আমি তোমার কোন দোষ দেব না, আমার মত জ্বলো
তাও চাইবো না বোঝা না বোঝার আলোছায়া খেলনায়
চেনা হয়ে চিরদিনই রবে অচেনা ভিজে চোখের পাতা

(কথা ও সুরঃ সলিল চৌধুরী, শিল্পীঃ লতা মঙ্গেশকর)

এই মেঘলা দিনে একলা

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনাতো মন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ

যুঁথি বলে ওই হাওয়া
করে শুধু আসা যাওয়া
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো তবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ

পরদেশী মেঘ যাওরে ফিরে

পরদেশী মেঘ যাও রে ফিরে।
বলিও আমার পরদেশী রে।।
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,
বিরহ-ব্যাথা নাহি কি সেথা
বাজে না বাঁশী নদীর তীরে।।বাদল রাতে ডাকিলে “পিয়া পিয়া পাপিয়া”
বেদনায় ভ’রে ওঠে না কি রে কাহারো হিয়া?
ফোটে যবে ফুল ওঠে যবে চাঁদ
জাগে না সেথা কি প্রাণে কোন সাধ?
দেয় না কেহ গুরু গঞ্জনা
সে দেশে বুঝি কুলবতী রে।।

অরুণকান্তি কেগো যোগী ভিখারী

অরুণকান্তি কেগো যোগী ভিখারী।
নীরবে হেসে দাঁড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে নারি।।
রাস-বিলাসিনী আমি আহিরিণী
শ্যামল-কিশোর-রূপ শুধু চিনি
অম্বরে হেরি আজ একি জ্যোতি-পুঞ্জ?
হে গিরিজাপতি! কোথা গিরিধারী।।সম্বর সম্বর মহিমা তব
হে ব্রজেশ ভৈরব! আমি ব্রজবালা,
হে শিব সুন্দর! বাঘছাল পরিহর-
ধর নটবর বেশ পর নীপমালা।
নব-মেঘ-চন্দনে ঢাকি’ অঙ্গগজ্যোতি
প্রিয় হ’য়ে দেখা দাও ত্রিভুবন-পতি,
পার্ব্বতী নহি আমি, আমি শ্রীমতী,
বিষাণ ফেলিয়া হও বাঁশরী-ধারী।।

প্রবাস থেকে :: অর্থহীন

একটি ছেলে রাতের ঘুমটা ফেলে
করছে স্মৃতি রোমন্থন
বুকের মাঝে তার হাহাকার
আর চাপা ক্রন্দন

কতদিন দেখিনা তোমায়
কতদিন দেখিনা
কতদিন দেখিনা তোমায়
আমার বাংলাদেশ
কতদিন দেখিনা একটি মেয়ে কোন এক দুরদেশে
যাচ্ছে সকালে অফিসে
হয়না যে তার আর ছাদে বৃষ্টিতি ভেজা
খাওয়া হয় না যে আমের আচার

কতদিন দেখিনা তোমায়
কতদিন দেখিনা
কতদিন দেখিনা তোমায়
আমার বাংলাদেশ
কতদিন দেখিনা

একজন মানুষ ফিরছে বাড়ি
সারাদিন হাড়ভাঙা খাটুনি
শোনে না যেন সে অনন্তকাল
ভোরের সেই আজানের ধ্বনি

মনেপরে তার গাঁয়েরই কথা
শীতের রাতে আগুন পোহানো
ভোরবেলায় খেজুর গাছে
বন্ধুরা মিলে রসচুরি করার আনন্দ

কতদিন দেখিনা তোমায়
কতদিন দেখিনা
কতদিন দেখিনা তোমায়
আমার বাংলাদেশ
কতদিন দেখিনা

Wednesday, February 9, 2011

ঝরা পাতা গো আমি তোমারি দলে

ঝরা পাতা গো, আমি তোমারি দলে।
অনেক হাসি অনেক অশ্রুজলে
ফাগুন দিল বিদায়মন্ত্র আমার হিয়াতলে॥
ঝরা পাতা গো, বসন্তী রঙ দিয়ে
শেষের বেশে সেজেছ তুমি কি এ।খেলিলে হোলি ধূলায় ঘাসে ঘাসে
বসন্তের এই চরম ইতিহাসে।
তোমারি মতো আমারো উত্তরী
আগুন-রঙে দিয়ো রঙিন করি--
অস্তরবি লাগাক পরশমণি
প্রাণের মম শেষের সম্বলে॥

Wednesday, January 26, 2011

আমাকে আমার মত থাকতে দাও

আমাকে আমার মতো থাকতে দাও
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি
যেটা ছিলোনা ছিলোনা
সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন
তোমার এই দুনিয়ার ঝাপসা আলো
কিছু সন্ধ্যের বুড়ো হওয়া কাঁচের মতো
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
দূরবীনে চোখ রাখবো না......না......না......না

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনও রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বার বার
সাঁতরে পার খোঁজার...

কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে
চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজনা আমায়
আশে পাশে আমি আর নেই...

আমার জন্য আলো জ্বেলোনা কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশানের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবোনা...না...না...

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনও রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বার বার
সাঁতরে পার খোঁজার...

না...না..না...না...না...না...না...

তোমার রক্তে আজ স্বপ্ন যতো
তারা ছুটছে রাত্রিদিন নিজের মতো
কখনো সময় পেলে একটু ভেবো
আঙুলের ফাঁকে আমি কই???
হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে
যতো শুকনো পেঁয়াজকলি ফ্রিজের শীতে
আমি ওবেলার ডাল-ভাতে ফুরিয়ে গেছি
বিলাসের জলে ভাসবো না...না ...না..।

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনও রাত দুপুরের আবদার
তাই চেষ্টা করছি বার বার
সাঁতরে পার খোঁজার...

না...না..না...না...না...না...না...

ডাউনলোড লিঙ্ক: http://www.mediafire.com/?uo83nnm7ny63814

Tuesday, December 14, 2010

ভালোবাসা যত বড়

ভালোবাসা যত বড়
জীবন তত বড় নয়
তোমায় নিয়ে হাজার বছর
বাঁচতে বড় ইচ্ছে হয়।।
বড় দেরী করে দেখা হলো
হলো চেনা-জানা

আরো দিন গেল কেটে
মনেরই ঠিকানা
হায় জন্ম থেকেই হয়নি কেন
তোমার আমার পরিচয়।।
শুধু কিছুদিন পাশে পেয়ে
ফুরাবে না আশা
কবে যে মরণ ঝড়ে
ভেঙে যাবে বাসা
হায় সব পেয়েছি তাই কি আমার
সব হারানোর এত ভয়।।

Wednesday, December 8, 2010

তোলা থাক না বলা কথা...

কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।
কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।

বলবে কি কথা যত সবই জানা
কথার প্রাচীর ভেংগে দাও
ভুলে যাও মিছে ভালোবাসার দেনা
বিষাদের গোধূলি ঢেকে দাও।

যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।

নিরবে জমে উঠা কত কথা
চোখের পাতায় সাজানো
সে ছবি চেয়ে দেখো না অযথা
দেখো না ফিরে তো কখোনো।

যাও দূরে দেখো না তো ফিরে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।
কি হবে আর কথা বলে এখনই তো যাবে চলে
তবে থাক তোলা থাক না বলা কথা
আমি রবো একা কেবলই একা।

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ