প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label স্মৃতিচারণমূলক কবিতা. Show all posts
Showing posts with label স্মৃতিচারণমূলক কবিতা. Show all posts

Sunday, September 16, 2012

বালিকা বেলা | সাবরিনা সিরাজী তিতির

বালিকা বেলা বড্ড টানে
নিয়ে চায় গভীর থেকে গভীরে
সে এক রঙিন দিনে হাসির মেলা

রেশমি চুড়ি রিনঝিন ,নূপুরের রুমঝুম
মাথায় গোলাপি ফিতে , কোঁচড় ভরা কৈশোর
কান পাতি সেই দূরে
গুনগুন করে ওঠে খেলার মাঠ ,মন খারাপের জানালা ,

অভিমানে ভিজে যাওয়া রুমাল মুখ গোঁজে
দস্যি কিশোরের বুক পকেটে
গোপন নালিশের রোদে উষ্ণ চিরকুট
আহা ! কি ভালোলাগায় ডুবে যাওয়া প্রহর

আমি আর আমার মিষ্টি বালিকা বেলা !

১২.০৯.১২

Tuesday, July 24, 2012

ছুঁয়ে দেয় | মাহমুদুল হাসান নিজামী

 
হাজার বছর আগে এই সমুদ্রের পাড়ে কি ছিল
কেমন ছিল আমাদের এই গ্রাম
বটতলা হাটখোলা কেমন ছিল সব
কীভাবে কেমনে ঘটেছে পৃথিবীর বিপ্লব
আমাদের আকাশ ছিল কেমন
সেই আকাশে মেঘ ছিল কি
কালো মেঘ ছিল নাকি সাদা
হাজার বর্ষী বট বৃক্ষকে প্রশ্ন করি যখন
তখনি ছুঁয়ে দেয় এক চিলতে হিমেল সমীরণ

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ