প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label আব্দুল হালিম মিয়া. Show all posts
Showing posts with label আব্দুল হালিম মিয়া. Show all posts

Tuesday, May 3, 2011

দিন শেষ, ভালবাসাও শেষ ।। আব্দুল হালিম মিয়া

জীবন যাপিত হয়
চোখের পলকে
বছরগুলো কিভাবে যেন
হারিয়ে যায় ।
দিবস পালিত হয়
মা দিবস
বাবা দিবস
ভালবাসা দিবস
জাতিসংঘের নানা দিবস
শুধু একটি দিনের জন্যই ।
ইয়াং স্ট্রীটে ফুলের তোড়াগুলো
খুব দ্রুতই শেষ হয়ে যায়
গিফ্ট কার্ডের দোকানে লম্বা লাইন
দেখেই বুঝা যায়
আজ কোন দিবস টিবস
হবে নিশ্চয় ।
দিন শেষ
ভালবাসাও শেষ
বছরের বাকী দিন গুলোতে
কাউকেই আর দরকার হয় না ।
মা, বাবা ? ওরা আবার কে?
গিভ দেম ড্যাম !
হু কেয়ারস এর দেশে
এটাইতো স্বাভাবিক ।
বাবা, মা’র লালিত স্বপ্ন গুলো
ডানা মেলতে পারে না,
রঙিন ভাবনা গুলো ধীরে ধীরে
ফিকে হতে থাকে;
ভালবাসার মানুষের
অভাব হয় না
এসব দেশে
যেমন ভাত ছিটালে
কাকের অভাব হয় না । 
 

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ