প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label নাহিদা ইয়াসমিন নুসরাত. Show all posts
Showing posts with label নাহিদা ইয়াসমিন নুসরাত. Show all posts

Friday, June 17, 2011

এখনো সময় আছে ।। নাহিদা ইয়াসমিন নুসরাত

এখনো সময় আছে তোমার
অন্ধকার হতে বেরিয়ে আসার
ধরার বুকে খোদার বিধান
করতে কায়েম আবার।


এখনো সময় আছে তোমার

হিমালয় পাড়ি দেবার
আবু বকর ওমরের মত
শাসক হবার।

এখনো সময় আছে তোমার

সৃষ্টিকর্তাকে চিনবার
অন্ধকারের অতল গহ্বর হতে
বেরিয়ে আসবার।

এখনো সময় আছে তোমার

সত্য সুন্দরের পথে চলার
আসমান- যমীন সমেত
জান্নাতে যাবার।

এখনো সময় আছে তোমার

নতুন করে শপথ নেয়ার
ঘুণে ধরা নষ্ট সমাজ
নতুন আলোয় গড়ার।

এখনো সময় আছে তোমার

অজ্ঞতা ঘুচাবার
সৃষ্টিকর্তা মহান প্রভূর
প্রিয় বন্ধু হবার।


মাসিক কিশোর সাহিত্যে প্রকাশিত

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ