প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label অদ্বৈত মারুত. Show all posts
Showing posts with label অদ্বৈত মারুত. Show all posts

Thursday, July 26, 2012

বৃষ্টি মেয়ে | অদ্বৈত মারুত

মেঘ,
দূরের দেশে
থেকে ভেসে
আসে হেসে
নেচে নেচে
হাওয়া দিলে
বেগ।

০২.

ঢাক গুড় গুড়
ঢাক গুড় গুড়
ঢাক,
মেঘের ভীষণ
রাগ!
মা বুঝি আজ
দেয়নি খেতে
পাট কলমির
শাক!

০৩.

মেঘের নাকি
বৃষ্টি মেয়ে
বৃষ্টি মানে জল
কাঁদলে আহা!
চুপ হয়ে যায়
মাঠের দূর্বাদল।

Friday, January 13, 2012

ভাবুক ছেলে || অদ্বৈত মারুত

ও বাছাধন তোর কাঁচা মন
চিনতে পারিস গাছ?
তুই কি জানিস জলে থাকে
হরেক রকম মাছ?

জানবি না ক্যান, মনটা যে তোর
রঙমাখা আকাশ
ফুলগুলো সব ফুটলে আহা
চোখ মেলে তাকাস।

শিশিরভেজা ঘাসের বনে
হাঁটতে পারিস তুই?
তোর মনের ওই রঙ-আকাশে
ভাবছি গিয়ে শুই।

সবই পারিস, জিতিস হারিস
খুঁজিস কাশের বন
ভাবের দেশে ঘুরে খোকা
ফেরাস পাঠে মন।

সূত্র : সমকাল

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ