প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label রাজু ইসলাম. Show all posts
Showing posts with label রাজু ইসলাম. Show all posts

Sunday, September 9, 2012

একটি কবিতা লিখব বলে | রাজু ইসলাম

একটি কবিতা লিখব বলে প্রবল ইচ্ছায় ডুবে থাকি ভাবি-
এবার পূর্ণিমা এলেই লিখে ফেলব কবিতাখানি,
যে কবিতাখানি আকাশ বাতাস মুখরিত করে-
ধ্বনি তুলবে হিংস্রতা, প্রতিহিংসার বিরুদ্ধে-
ভাসিয়ে নিয়ে যাবে অত্যাচারী নিপীড়নের হাত,
যে কবিতা ভূমিদস্যুর বিরুদ্ধে হবে খড়গ কৃপাণ,
এমন একটি ভোর আনবে কবিতাটি-
যে ভোরের প্রত্যাশায় এতদিন উন্মুখ ছিল সমস্ত দুনিয়া।

কিন্তু সে পূর্ণিমা আর আসে না;
আসে প্রবল ঝড়ের কালোরাত,
আর আমি পড়ে থাকি কেবল ঘুমে,
জীবনের বাকি পূর্ণিমাগুলোও কেটে যায় কোন না কোনভাবে
আর আমি পৌঁছে যাই চিরনিদ্রার উঠোনে।
কিছুতেই লেখা হয় না আর কবিতাখানি।

Monday, July 11, 2011

তাণ্ডবতা ।। রাজু ইসলাম

বর্ষার মৌসুম—
অবিরত ঝড়ের ইঙ্গিত
বৃষ্টিরা জলকেলি খেলায় ছেয়ে যাবে তৃষিত ভুবন;
কিন্তু না, যা হচ্ছে তা কেবল উন্মাতাল ধূলিঝড়!
জাতির ভাগ্যাকাশের নক্ষত্রগুলো
একটা একটা করে খসে পড়ছে জমিনে
জমিনকেও করে তুলছে বিষাক্ত।
আর স্বপ্নগুলো?
সে তো লাশ হয়ে ঝুলে আছে বেলকুনিতে
এখন বর্ষার মৌসুম—
তবু চৈত্রের খরা লেগেছে জাতির কপালে
উন্মাদের মতো বলারও অবকাশ নেই
আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই
এই তামাটে পৃথিবীর বুক থেকে
দুর্নীতির দুর্যোগ থেকে।
কেউ কি দিবে না আমায় মুক্তি?
কেন মুক্তি চাই বোঝ না?
তুমি কি ঝড়ের তাণ্ডবতা দেখ না?
দেখ না লাশে লাশে সয়লাব
বাংলা মায়ের বক্ষে কত উত্পাত
আর কত দুর্যোগের ঘনঘটা?
ভালোবাসার প্রকৃত সন্তান আজ
শেকল বন্দি বলে-বাংলামায়ের শরীর
খুবলে খাচ্ছে পাষণ্ড হায়েনার দল,
জেগে ওঠো আরেকবার মুক্তিযুদ্ধের ন্যায়
আরেকবার ঐক্যের ভীত গড়ো পাহাড়সম।

সূত্র : আমার দেশ

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ