প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label আহসান হাবিব. Show all posts
Showing posts with label আহসান হাবিব. Show all posts

Saturday, October 8, 2011

যেসব কারণে ফেসবুক অ্যাকাউন্ট ব্যান হতে পারে || আহসান হাবিব

আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী ফেসবুক ব্যবহার করছেন প্রতিদিন। শত শত বন্ধুর সঙ্গে যোগাযোগ করে চলেছেন প্রতিনিয়ত। একদিন ফেসবুকে না ঢুকলে ভালো লাগে না। তবে আশঙ্কার বিষয় হলো, ফেসবুক যে কোনো সময় বিনা নোটিশে আপনার এই শখের অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারে।
আর তাই আমাদের সবারই সতর্ক থাকা উচিত এবং জানা থাকা উচিত যেসব কারণে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যান হতে পারে।

পর্নোগ্রাফি
এটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যান হওয়ার একটি অন্যতম প্রধান কারণ। আপনার ফেসবুক প্রোফাইল বা অন্য কোথাও আপনি যদি এ ধরনের কোনো ছবি বা ভিডিও ব্যবহার করেন, তাহলে ফেসবুক আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে কোনো অ্যাবিউজ রিপোর্ট অথবা নোটিশ ছাড়াই।

ভাষার অপব্যবহার
স্ট্যাটাস আপডেট অথবা মেসেজ আদান-প্রদানের সময় আপনার ভাষার প্রতি খেয়াল রাখতে হবে। বাজে ভাষা ব্যবহার করলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কেউ আপনার নামে রিপোর্ট করতে পারে এবং ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
ভূয়া প্রোফাইল
আপনি যদি আপনার নিজের নামের বদলে কোনো সেলিব্রেটি অথবা অন্য কারও নাম ব্যবহার করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করা হবে খুব তাড়াতাড়ি। তবে এজন্য কাউকে অভিযোগ পাঠাতে হয়।

ভয়-ভীতি বা হুমকি প্রদর্শন
কাউকে হুমকি দেয়ার জন্য কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করবেন না। এমনকি মজা করার জন্য হলেও না। ফেসবুক এ বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে নেয় এবং খুব দ্রুত অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়।
স্প্যামিং করা
শুধু ফেসবুক নয়, পুরো ইন্টারনেট জগত এটিকে ঘৃণা করে। আপনার পণ্য বা ওয়েব সাইট প্রমোট করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার না করাই ভালো। তবে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত এটি করা যেতে পারে যেটি স্প্যামিংয়ের পর্যায়ে পড়ে না।

অতিরিক্ত বন্ধু রিকোয়েস্ট
প্রতিদিন ২০টির বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। যত কম হয় ততই ভালো। ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার এটি আরেকটি অন্যতম কারণ।

অনেক গ্রুপে জয়েন করা
খুব বেশি গ্রুুপে জয়েন না করাই ভালো। ফেসবুক এটি ভালো চোখে দেখে না। আর গ্রুপগুলো থেকে মেসেজ এসে আপনার ইনবক্স ভর্তি হয়ে যেতে পারে প্রতিদিন।

অতিরিক্ত মেসেজ
আপনি যদি আপনার বন্ধুদের ওয়াল অথবা ইনবক্সে প্রতিদিন অনেক বেশি সংবাদ বা মেসেজ পোস্ট করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আর একই মেসেজ বার বার দিতে চাইলে সেখানে কিছুটা পরিবর্তন করে দিন। নাহলে ফেসবুক এটি স্প্যাম হিসেবে ধরবে হয়তো। মূলত ফেসবুক ব্যবহারের সময় এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার তেমন কোনো আশঙ্কা থাকবে না। আর ফেসবুক ব্যবহারও হয়ে উঠবে মজার ও স্বাচ্ছন্দ্যময়।

Monday, July 4, 2011

সেলফোনের ব্যাটারির আয়ু বাড়াতে ।। আহসান হাবিব

মোবাইল ফোনের ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল চালু রাখার জন্য সবচেয়ে জরুরি তার ব্যাটারি। প্রায় প্রতিটি মোবাইল ফোনেই রিচার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়। ফোনের ব্যাটারির ধরন অনুযায়ী একদিন বা দুদিন পরপর তাতে চার্জ দিতে হয়। তবে সাধারণভাবে ব্যাটারিতে যতবার চার্জ দেয়া হয়, তার আয়ু তত কমতে থাকে। সব সময় দেখা উচিত যাতে মোবাইলের ব্যাটারি কম খরচ হয়। এতে ব্যাটারির সঙ্গে সঙ্গে মোবাইল ফোনও ভালো থাকে। ব্যাটারি যাতে কম খরচ হয় সেজন্য কতগুলো জিনিস মনে রাখা দরকার :
— সবচেয়ে বেশি ব্যাটারি খরচ হয় ব্লুটুথ ব্যবহারের জন্য। তাই যখন ব্লুটুথ ব্যবহার করা হয় না তখন তা অফ করে রাখতে হবে।
— মোবাইল যখন রিংগিং মোডে তখন ভাইব্রেশন অফ করে রাখতে পারেন। তবে ক্লাসে, মিটিংয়ে বা হাসপাতালে ফোন বন্ধ করা সম্ভব না হলে ভাইব্রেশন দিয়ে রাখতে পারেন।
— মোবাইল ফোনের ব্রাইটনেস কমানো থাকলে ব্যাটারি কম খরচ হয়। তবে কখনোই ব্রাইটনেস এতটা কমানো উচিত নয় যাতে চোখের ওপর চাপ পড়ে।
— ডিসপ্লে সেটিংসে পাওয়ার সেভার টাইম-আউট আর লাইট-আউট অপশনে গিয়ে সময় কমিয়ে রাখলে মোবাইল ফোনে কথা না বললে বা অন্য কোনো কাজ না করলে তাড়াতাড়ি ফোনটি পাওয়ার সেভ মোডে চলে যায়। এতে ফোনের ব্যাটারি বাঁচে।
— ব্লুটুথের মতোই মোবাইল ফোনে গেম খেললে প্রচুর ব্যাটারি খরচ হয়। এর থেকে কম্পিউটারে গেম লোড করে খেলাই ভালো।
— সবসময় কি-প্যাড লক টাইমিং দিয়ে রাখুন, যাতে কখনও হাতের চাপে বা ব্যাগে থাকলে কোনো কিছুতে চাপ লেগে কল চলে না যায়।
— ব্যাটারি চার্জ দেয়ার সময় যেমন অতিরিক্ত চার্জ ব্যাটারির জন্য খারাপ, তেমনি কম সময় ধরে বারবার চার্জ দেয়াও একদম উচিত নয়।
— ব্যাটারিতে চার্জ নেই বলে ফোন বন্ধ হয়ে যাওয়াও ঠিক নয়। তাই ব্যাটারি লো মেসেজটি দেখালেই বা ব্যাটারি লো হয়ে যাওয়ার অন্য কোনো ইনডিকেশন দিলেই সঙ্গে সঙ্গে চার্জ দেয়া উচিত।
— বেশ কিছুদিনের জন্য যদি মোবাইল ব্যবহার করা না হয়, তাহলে মোবাইল ফোন থেকে ব্যাটারি খুলে রাখা উচিত। ব্যাটারি সবসময় পরিষ্কার ও শুকনো জায়গায় রাখা উচিত। কখনোই ধাতব কোনো কিছুর সঙ্গে রাখা উচিত নয়। ব্যাটারি ব্যবহার না করে খুলে রাখলে তার চার্জ পুরোপুরি চলে যায়। তাই পরের বার ব্যবহার করার আগে অবশ্যই চার্জ দিয়ে নিতে হবে।
— মাঝে-মাঝেই ব্যাটারি খুলে সুতির কাপড় বা তুলো দিয়ে পরিষ্কার করা উচিত। এতে ব্যাটারির সঙ্গে মোবাইল ফোনের কানেকশন হতে সুবিধা হয়।
— খুব গরম কোনো জায়গায় ব্যাটারি রাখা উচিত নয়। যেমন, গাড়ির ড্যাশ বোর্ডের ওপর মোবাইল ফোন রাখা খুব ক্ষতিকর।
— নতুন বা পুরনো ব্যাটারি চার্জে বসানোর দু-তিন মিনিট পরই যদি পুরো চার্জ দেখায়, তবে ব্যাটারি ফোন থেকে খুলে নিয়ে আবার ঢুকিয়ে চার্জে বসাতে হবে।
সূত্র : আমার দেশ

Wednesday, February 9, 2011

ফটোশপ ছাড়াও অনলাইনে চমকপ্রদ ডিজাইন :: আহসান হাবিব

বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেকেরই ফটোশপের ওপর কাজ করা হয়ে উঠে না। কারণগুলো অনেক রকম হতে পারে, যেমন কেউবা অন্য অপারেটিং সিস্টেম ইউজ করছেন যাতে ফটোশপের এক্সিকিউটিভ ফাইল সাপোর্ট করে না, আবার কেউবা সঠিক জ্ঞানের অভাবে এতে কাজ থেকে বঞ্চিত হয়। কিন্তু তাই বলে কারও ছবি এডিট বা একটু ডিজাইন করতে মন চায় না, তা ভুল কথা। তবে কোনোরকম কাজের জ্ঞান ছাড়াই ছবিকে করে তুলতে পারবেন চমত্কার সব ডিজাইন দিয়ে, তাও একটি নয়, দুটি নয় মোট ১৯৫টি ডিজাইনে!
ঢ়যড়ঃড়ভঁহরধ.পড়স নামের ওয়েবসাইটটিতে গেলে প্রথমেই দেখতে পাবেন মোট ১৯৫টি ডিজাইন পরিবেশন করা হয়েছে, যাতে বিভিন্ন ডিজাইনের আউটপুট দেয়া আছে। এর মধ্যে বিভিন্ন ধরনের ফটো এক্সটেনশন সাপোর্ট করে এবং আউটপুট দেয়, যেগুলো হলো JPG/JPEG (Joint Photographic Experts Group), GIF, PNG (Portable Network Graphics). তবে ছবিটা বা ভিডিওটা ১০ মেগাবাইটের মধ্যে হতে হবে।
এর জন্য প্রথমে ফটোফানিয়া সাইটে যান, তারপর ১৯৫টা ডিজাইন থেকে যেকোন একটা ডিজাইন সিলেক্ট করুন। এ ক্ষেত্রে আপনি হয়তো Newspaper ডিজাইনটা সিলেক্ট করেছেন। ডিজাইনটির ডানে Choose File বা ছবি নির্বাচন আছে, ছবি বা স্টিল পিকচার হলে Browse চাপুন আর ভিডিওকে ডিজাইন করতে ডানের ভিডিওর চিহ্ন ক্লিক করুন।
এখন আপলোড হতে থাকবে এবং আপনার নেট স্পিড ও ফাইল সাইজ অনুযায়ী সময়ক্ষেপণ হবে। আপলোড শেষে স্কয়ার সাইজে ক্রপ করার অপশন দেবে। তবে মনে রাখবেন রেশিও ১:১।
ক্রপ শেষে আপনাকে ক্রপকৃত অংশ দেখাবে, ভালো লাগলে এঙ চেপে এগিয়ে যান আর অন্য অংশ ক্রপ করতে চাইলে ঊউওঞ করে নিন
ব্যস! আপনার আউটপুট চলে এসেছে। দেখুন কি চমত্কার একটা ডিজাইন হয়ে গেল খুব সহজে।
এখন আপনি ইচ্ছে করলে আপনার পিসিতে সে ফাইলটা সেভ করে রাখতে পারেন বা পোস্টকার্ড হিসেবেও কাউকে পাঠাতে পারেন। আবার ইচ্ছে হলে এখান থেকে সরাসরি বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে শেয়ার করতেও পারেন। সাইটগুলো হলো : ফেসবুক, মাই-স্পেস, হায়৫, টুইটার, অরকুট, ফ্রেন্ডস্টারসহ যেকোন ব্লগ বা ওয়েব সাইট বা যে কোন ফোরামে। আবার পেতে পারেন সরাসরি লিঙ্কও।
এরকম আরও কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা হলো—
http://www.befunky.com
http://www.dumpr.net
http://www.fotocrib.com
http://www.fototrix.com
http://funny.pho.to
http://funphotobox.com
http://jpgfun.com
http://www.hairmixer.com
http://www.loonapix.com
http://www.magmypic.com
http://www.picartia.com
http://www.photo505.com
http://www.photovisi.com
http://www.pizap.com/application.php
http://www.writeonit.org
এবার মনের মতো ডিজাইন দিয়ে চমকে দিন সবাইকে।

সূত্র : আমার দেশ

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ