প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label রাজিবুল আলম. Show all posts
Showing posts with label রাজিবুল আলম. Show all posts

Wednesday, May 4, 2011

নীতিহীন রাজা ।। রাজিবুল আলম

গরম গরম শেয়ারবাজার
হঠাত্ নামে ধস
হাজার হাজার বিনিয়োগকারী
দিচ্ছে শুধুই লস।


ছাগল যদি হতাম তবে
খেতাম লতাপাতা
মানুষ হয়ে জন্ম নিয়ে
খাচ্ছি লাথিগুঁতা।

দাম বেড়েছে সিন্ডিকেটে
রাজনীতিবিদ কয়
বিরোধী দল দায়ীরে ভাই
সরকারি দল নয়।

রাজা আছে ঠিকঠাক
নীতি গেছে হারিয়ে
নীতিহীন রাজা আজ
চলে হামাগড়িয়ে।

সূত্র: আমার দেশ

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ