প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label কাব্য. Show all posts
Showing posts with label কাব্য. Show all posts

Wednesday, May 25, 2011

পড়শির সাথে শেষ দেখা ।। জহির রহমান

পড়শির সাথে শেষ যেদিন দেখা হয়েছিল সেদিন
আমি বসে গভীর মনোযোগে কাজ করছিলাম
কখন যে তুমি এসে আমার সামনে দাঁড়িছো
আমি খেয়ালই করিনি
কত সময় সামনে ছিলে তাও জানিনা।
সেদিন নীরবতা ভেঙ্গে তুমিই প্রথম জিজ্ঞেস করেছিলে-
কেমন আছো ?
আমি অবাক নয়নে তাকালাম তোমার দিকে
তোমারতো আসার কথা ছিলোনা!
কোন রকম বললাম-
ভালো আছি, তুমি ?
তুমি কোন কথা বলোনি
কিছু সময়ের নীরবতা ভেঙ্গে তুমি আবার বললে-
সত্যিই তুমি ভালো আছো ?
হ্যাঁ, তাইতো !
আমি থতমত খেয়ে গেলাম
সত্যিইতো আমার ভালো থাকার কথা না
সেদিনের সে প্রশ্নের জবাব আমি দিতে পারিনি।

২৪ মে, ২০১১

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ