প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label জোনাকী. Show all posts
Showing posts with label জোনাকী. Show all posts

Sunday, September 9, 2012

জোনাকী সম্পর্কে



জোনাকী পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও অভিনন্দন। 

সাহিত্যের সংগ্রহশালা বানানোর চিন্তা থেকেই জোনাকী'র সৃষ্টি। অনলাইন লাইব্রেরীও বলা যায়।  বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত লেখাগুলোও এখানে কপি পেস্ট করা হয়। এজন্য এখানে প্রকাশিত কোন লেখার ব্যাপারে যদি কারো কোন আপত্তি থাকে তবে নিচে কমেন্ট আকারে লিখে অথবা ই-মেইলে [ jonaaki2010@gmail ] জানানোর জন্য অনুরোধ গেল।
 
জোনাকীর আপডেট সমূহ -
* জোনাকী প্রথম ভার্সন প্রকাশ - ১ ডিসেম্বর, ২০১০ খ্রিস্টাব্দ ।
* জোনাকী দ্বিতীয় ভার্সন আপডেট - ৫ জানুয়ারী, ২০১১ খ্রিস্টাব্দ ।
* জোনাকী তৃতীয় ভার্সন আপডেট - ২৯ মার্চ, ২০১১ খ্রিস্টাব্দ ।
* জোনাকী চতুর্থ ভার্সন আপডেট - ৮ জুন, ২০১১ খ্রিষ্টাব্দ।
২য় সংস্করণ - ১৪ জুন, ২০১১ খ্রিস্টাব্দ। 
সর্বশেষ আপডেট - ১০ নভেম্বর, ২০১১ খ্রিস্টাব্দ।

Monday, December 19, 2011

জোনাকীরা || আহসান হাবীব

তারা- একটি দু'টি তিনটি করে এলো
তখন- বৃষ্টি-ভেজা শীতের হাওয়া
বইছে এলোমেলো,
তারা- একটি দু'টি তিনটি করে এলো।

থই থই থই অন্ধকারে
ঝাউয়ের শাখা দোলে
সেই- অন্ধকারে শন শন শন
আওয়াজ শুধু তোলে।
ভয়েতে বুক চেপে
ঝাউয়ের শাখা , পাখির পাখা
উঠছে কেঁপে কেঁপে ।
তখন- একটি দু'টি তিনটি করে এসে
এক শো দু শো তিন শো করে
ঝাঁক বেঁধে যায় শেষে!

তারা- বললে ও ভাই, ঝাউয়ের শাখা,
বললে ও ভাই পাখি,
অন্ধকারে ভয় পেয়েছো নাকি ?
যখন- বললে, তখন পাতার ফাঁকে
কী যেন চমকালো।
অবাক অবাক চোখের চাওয়ায়
একটুখানি আলো।

যখন- ছড়িয়ে গেলো ডালপালাতে
সবাই দলে দলে
তখন- ঝাউয়ের শাখায়- পাখির পাখায়
হীরে-মানিক জ্বলে।
যখন- হীরে-মানিক জ্বলে
তখন- থমকে দাঁড়াঁয় শীতের হাওয়া
চমকে গিয়ে বলে-
খুশি খুশি মুখটি নিয়ে
তোমরা এলে কারা?
তোমরা কি ভাই নীল আকাশের তারা ?

আলোর পাখি নাম জোনাকি
জাগি রাতের বেলা,
নিজকে জ্বেলে এই আমাদের
ভালোবাসার খেলা।
তারা নইকো- নইকো তারা
নই আকাশের চাঁদ
ছোট বুকে আছে শুধুই
ভালোবাসার সাধ।

কৃতজ্ঞতা : প্রিয় বই

Sunday, December 4, 2011

"আমি এখন জোনাকীতে পড়তে আসি"- আমিনুল ইসলাম মামুন

সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে পৃথিবীর প্রায় সব কিছু ; ধারণ করছে নতুন রূপ। বদলে যাওয়ার এ রীতি সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি চলছে ; চলবে পৃথিবী ধ্বংশ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। বদলে যাওয়ার এই কাতারে হাজির হয়েছে লাইব্রেরীও। নতুন রূপে এটি হাজির হয়েছে আমাদের সামনে ‘অনলাইন লাইব্রেরী’ নামে। তেমনি একটি অনলাইন লাইব্রেরী ‘জোনাকী’।

অনলাইন লাইব্রেরী ‘জোনাকী’র ভাঁজে ভাঁজে সাজানো রয়েছে বাংলা সাহিত্যের বিখ্যাত অনেক লেখকের লেখার পাশাপাশি এ প্রজন্মের অনেক তরূণ লেখকের লেখাও। এখানে পাওয়া যায় বহু পত্রিকা পড়ার স্বাদ। বিভিন্ন ব্লগেরও লিঙ্ক রয়েছে এতে। লাইব্রেরীতে বসে চলে যাওয়া যায় যে কোন ব্লগে, যে কোন সময়। আছে আরও বিভিন্ন সুবিধাও। লাইব্রেরীটাও বেশ সাজানো-গুছানো ; মন কেড়ে নেয়ার মত। ভালো লাগে আমার, খুব ভালো লাগে এখানে।
আমি এখন আমার বন্ধু-বান্ধবদের নিয়ে ‘জোনাকী’তে পড়তে আসি। জ্ঞানের জোনাকীরা আমার মনকে আলোকিত করে দেয়ার চেষ্টা করে। আর আমি ... !
ধন্যবাদ ‘জোনাকী’। বর্ষপূর্তিতে শুভেচ্ছা।

Wednesday, November 30, 2011

জোনাকীর জন্মদিনে মরুভূমির জলদস্যুর শুভেচ্ছা

শুভ জন্ম দিন আজ ১লা ডিসেম্বর, গত এক বছর আগে ২০১০ সালের এই দিনে জোনাকী তার পরীক্ষামূলক পথচলা শুরু করে। বছর ঘুরে আজ আবার সেই দিনটি আমাদের মাঝে হাজির হয়েছে। সেই সাথে যোগ হয়েছে আনুষ্ঠানিক পথ চলা। তাই আমি আমার পক্ষ থেকে জোনাকীর সকল পাঠক, লেখক আর জোনাকীর প্রতিষ্ঠাতাকে জানাই আন্তরিক ধন্যবাদ আর শুভকামনা সহ জন্ম দিনের শুভেচ্ছা। ইচ্ছে ছিলো জোনাকীর জন্ম দিন নিয়ে বড় আকারের একটা লেখা দেওয়ার, কিন্তু কিছু ব্যক্তিগত কিছু সমস্যা আর নেট লাইনের প্রব্লেমের জন্য তা আর হয়ে উঠেনি। তাই আন্তরিক দুঃখ প্রকাশ করছি চমৎকার এই দিনে কাঁচা একটা লেখা আপনাদের সামনে হাজির করে বিরক্ত করার জন্য। অবশেষে আবারো সকলকে জন্ম দিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।
শেষ করার আগে ছোট্ট একটা জিনিস দেখাই, বলুন তো আজকের তারিখটা আমরা কি করে লিখি? ১-১২-১১ দিন আর মাসের মাঝের “-” গুলি উঠিয়ে দিলে পাওয়া যায় ১১২১১ মজার বিষয় হচ্ছে, এই সংখ্যাটিকে উল্টো দিক থেকে লিখলেও একই থাকে। শুভ জন্মদিন।

Friday, November 25, 2011

দেশের সব জেলার তথ্য বাতায়ন

ঢাকা বিভাগ
১. ঢাকা www.dcdhaka.gov.bd
২. ফরিদপুর www.dcfaridpur.gov.bd
৩. গাজীপুর www.dcgazipur.gov.bd
৪. গোপালগঞ্জ www.dcgopalganj.gov.bd
৫. জামালপুর www.dcjamalpur.gov.bd
৬. কিশোরগঞ্জ www.dckishoreganj.gov.bd
৭. মাদারীপুর www.dcmadaripur.gov.bd
৮. মানিকগঞ্জ www.dcmanikganj.gov.bd
৯. মুন্সীগঞ্জ www.dcmunshiganj.gov.bd
১০. ময়মনসিংহ www.dcmymensingh.gov.bd
১১. নারায়ণগঞ্জ www.dcnarayanganj.gov.bd
১২. নরসিংদী www.dcnarsingdi.gov.bd
১৩. নেত্রকোনা www.dcnetrokona.gov.bd
১৪. রাজবাড়ী www.dcrajbari.gov.bd
১৫. শরিয়তপুর www.dcshariatpur.gov.bd
১৬. শেরপুর www.dcsherpur.gov.bd
১৭. টাঙ্গাইল www.dctangail.gov.bd

বরিশাল বিভাগ
১. বরগুনা www.dcbarguna.gov.bd
২. বরিশাল www.dcbarisal.gov. bd
৩. ভোলা www.dcbhola.gov.bd
৪. ঝালকাঠী www.dcjhalakathi.gov.bd
৫. পটুয়াখালী www.dcpatuakhali.gov.bd
৬. পিরোজপুর www.dcpirojpur.gov.bd

চট্টগ্রাম বিভাগ
১. বান্দরবান www.dcbandarban.gov.bd
২. ব্রাক্ষ্মণবাড়িয়া www.dcbrahmanbaria.gov.bd
৩. চাঁদপুর www.dcchandpur.gov.bd
৪. চট্টগ্রাম www.dcchittagong.gov.bd
৫. কুমিল্লা www.dccomilla.gov.bd
৬. কক্সবাজার www.dccoxsbazar.gov.bd
৭. ফেনী www.dcfeni.gov.bd
৮. খাগড়াছড়ি www.dckhagrachhari.gov.bd
৯. লক্ষ্মীপুর www.dclakshmipur.gov.bd
১০. নোয়াখালী www.dcnoakhali.gov.bd
১১. রাঙ্গামাটি www.dcrangamati.gov.bd

খুলনা বিভাগ
১. বাগেরহাট www.dcbagerhat.gov.bd
২. চুয়াডাঙ্গা www.dcchuadanga.gov.bd
৩. যশোর www.dcjessore.gov.bd
৪. ঝিনাইদহ www.dcjhenaidah.gov.bd
৫. খুলনা www.dckhulna.gov.bd
৬. কুষ্টিয়া www.dckushtia.gov.bd
৭. মাগুরা www.dcmagura.gov.bd
৮. মেহেরপুর www.dcmeherpur.gov.bd
৯. নড়াইল www.dcnarail.gov.bd
১০. সাতক্ষীরা www.dcsatkhira.gov.bd

রাজশাহী বিভাগ
১. বগুড়া www.dcbogra.gov.bd
২. চাঁপাইনবাবগঞ্জ www.dcchapainawabganj.gov.bd
৩. জয়পুরহাট www.dcjoypurhat.gov.bd
৪. পাবনা www.dcpabna.gov.bd
৫. নওগাঁ www.dcnaogaon.gov.bd
৬. নাটোর www.dcnatore.gov.bd
৭. রাজশাহী www.dcrajshahi.gov.bd
৮. সিরাজগঞ্জ www.dcsirajganj.gov.bd

রংপুর বিভাগ
১. দিনাজপুর www.dcdinajpur.gov.bd
২. গাইবান্ধা www.dcgaibandha.gov.bd
৩. কুড়িগ্রাম www.dckurigram.gov.bd
৪. লালমনিরহাট www.dclalmonirhat.gov.bd
৫. নীলফামারী www.dcnilphamari.gov.bd
৬. পঞ্চগড় www.dcpanchagarh.gov.bd
৭. রংপুর www.dcrangpur.gov.bd
৮. ঠাকুরগাঁও www.dcthakurgaon.gov.bd

সিলেট বিভাগ
১. হবিগঞ্জ www.dchabiganj.gov.bd
২. মৌলভীবাজার www.dcmoulvibazar.gov.bd
৩. সুনামগঞ্জ www.dcsunamganj.gov.bd
৪. সিলেট www.dcsylhet.gov.bd
সৌজন্যে : আমার দেশ

Friday, September 30, 2011

বাংলা ব্লগের লিংক

বাংলা ব্লগ
আপনার/ পরিচিত ব্লগের লিংক যুক্ত করার জন্য কমেন্ট / ইমেইল করুন 

Thursday, September 29, 2011

নিউজ পোর্টাল, জাতীয় ও আঞ্চলিক সব খবরের লিংক

অনলাইন পত্রিকা / নিউজ এজেন্সি
 বাংলা পত্রিকা
সাপ্তাহিক / পাক্ষিক / মাসিক
আঞ্চলিক সংবাদ
আপনার শহরের নিউজ লিংক যুক্ত করতে আমাদের সাহায্য করুন।

Saturday, September 10, 2011

নোটিশ বোর্ড

     জোনাকী পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম।  এটি একটি অনলাইন লাইব্রেরী।  লাইব্রেরীতে যেমনি লেখকদের লেখা বই/সাহিত্য ইত্যাদি স্থান পায় তেমনি এখানে ভিন্ন লেখকদের লেখাগুলো একত্র করে একটি অনলাইন লাইব্রেরী করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন অনলাইন সহ পত্র/পত্রিকায় প্রকাশিত লেখাকে কপি করে লেখকের নাম সহ  প্রকাশ করা হয়। একে সাহিত্যের গুদামঘরও বলা চলে।  অনেকসময় দেখা যায় লেখকের অনুমতি নেওয়া হয়না, এজন্য আমরা ক্ষমা প্রার্থী।  তারপরও বলছি, কারো লেখা প্রকাশিত হওয়ায় কোন আপত্তি থাকলে আমাদের মেইল/ কমেন্ট এ জানানোর অনুরোধ করছি। আমরা লেখাটি মুচে দেব/ অনুরোধ রাখতে চেষ্টা করবো।

     জোনাকী সম্পর্কে কারো কোন জিজ্ঞাসা, পরামর্শ বা অভিযোগ থাকলে নিচে কমেন্ট করে  (ই-মেইল সহ) অথবা আমাদের ই-মেইল করে জানাতে পারেন। আমাদের সাথে যোগাযোগের একমাত্র ই-মেইলটি jonaaki2010@gmail.com ।

     লেখক সম্পৃক্ত সকল লেখার স্বত্ব লেখকদের এবং কমেন্ট সম্পৃক্ত সকল স্বত্ব স্ব-স্ব কমেন্ট দাতার ।
 

ধন্যবাদ সবাইকে।


জোনাকী টিম

জোনাকী পরিবার

টিম প্রধানঃ
             মুহাম্মদ জহির রহমান

টিম সদস্যঃ
             সারোয়ার সোহেন
             নিজাম কুতুবী
             তাজুল ইসলাম সরকার
             মধু
             নির্জন আহমেদ অরণ্য
             কামাল উদ্দিন রায়হান
             আবদুর রহমান
             শারমিন পড়শি



নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ