প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label ফয়সাল বিন হাফিজ. Show all posts
Showing posts with label ফয়সাল বিন হাফিজ. Show all posts

Wednesday, March 16, 2011

জীবন নাটক... ।। ফয়সাল বিন হাফিজ

নাটকের গল্প নয়
জীবনের গল্প বলি
মিথ্যা কল্পনা নয়
জীবনকে সত্য জানি।

ওগো এসো মাধবীলতা আমার দ্বারে
বলবে না মাধব আর মুখ ফিরিয়ে
যেথায় খুশি যেতে পার
দাঁড়াবে না সে পথ মাড়িয়ে। মাধবীলতা নয়
ভালবাসব আজ তোমাকে
মাধবকে হারিয়ে দিব
জয়ী করব এই নিজেকে।

জীবন গল্প সাদা কালো নয়
মিশিয়েছি সেথায় রঙ আর তুলি
যতটা সময় কলম আছে
কিভাবে বল তোমায় ভুলি।

দুই মিনিট সাত সেকেন্ড ।। ফয়সাল বিন হাফিজ


সময়টা বড় বেশী এলোমেলো
সাথে এলোমেলো একটি মন
হৃদয়ে চাপা আর্তনাদ আমার
সাথে অশ্রু ভরা নয়ন।

মনের সাথে তীব্র যুদ্ধ
আর চেষ্টা নিজেকে খোঁজা
‘অপেক্ষা’ যানবাহন চলছে বেগে
চোখের আকুতি একটি খোলা দরজা। জীবনের এই ব্যস্ত মুহূর্তে
বিধাতার মুখ ফিরে চাওয়া
হয়ত তাই হঠাৎ করেই
পেলাম সুখের আলতো ছোঁয়া।

মনে পড়ে যায় আমার
আজ পুরনো কিছু কথা
নতুন করে অনুভব করি
জীবনের একটি সত্য সদা।

তাই কি আসে যায় বলো
যদি সুখের সময়টুকু হয় সামান্য
ব্যপ্তি,দুই মিনিট সাত সেকেন্ড
যা শুধুই নিজের খুব একান্ত।

বিজয় তুমি... ।। ফয়সাল বিন হাফিজ

বিজয় তুমি
স্বাধীন বাংলার মাটি
বিজয় তুমি
মায়ের মুখের হাসি।

বিজয় তুমি
মুক্ত আকাশে উড়ন্ত নিশান
বিজয় তুমি
গ্রাম বাংলার খেটে খাওয়া কিষাণ। বিজয় তুমি
বাবার কাঁধে মুক্তিযোদ্ধা ছেলের লাশ
বিজয় তুমি
একটি ডিসেম্বর মাস।

বিজয় তুমি
যুদ্ধাপরাধীদের সুষ্ঠ বিচার
বিজয় তুমি
সুস্থ গণতন্ত্র প্রতিষ্ঠার অধিকার।

বিজয় তুমি
শহীদের বুক ফাটা চিৎকার
বিজয় তুমি
দিন বদলের অঙ্গীকার।

বিজয় তুমি
ঊণচল্লিশ বছর পর আজও নবীন
বিজয় তুমি
বাংলার প্রতিটি স্পন্দনে চির মলিন।

বিজয় তুমি
আরো একটি নতুন গান
বিজয় তুমি
জাগিয়ে তুল বাংলাদেশের সম্মান।

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ