প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label মাহফুজ খান. Show all posts
Showing posts with label মাহফুজ খান. Show all posts

Wednesday, December 22, 2010

মনে পড়ে তোমায় by মাহফুজ খান

যখন তুমি রাতে কিংবা ভোরে
হঠাৎ জেগে উঠো,
এবং আমাকে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে যাও
যে স্পর্শ আমার ভালোবাসাকে তরঙ্গাঁয়িত করে
সেই স্পর্শের কসম,

আমি তোমাকে ভালোবাসি।
আর যখন আমার মতো করেই
তুমি আমাকে ভালোবাস,
যখন দুটি সত্ত্বা একসাথে সময়কে অতিক্রম করে,
তখন তোমার সবকিছুই আমার বেশ ভালো লাগে।
প্রিয়তমা, তুমি আমার ঐই দূর আকাশের নক্ষত্র
আর আমি তোমার সেই উজ্জ্বল নক্ষত্রের আলো।
মনে পড়ে তোমায় সারাটিক্ষণ
ঠিক এভাবে,
এমনি আপন করে।

Monday, December 13, 2010

বন্ধু by মাহফুজ খান


বন্ধু, এখন তুমি কোথায় আছো?
কেমন আছো? জানি না।
কোন নদীতে ভাসিয়েছ তোমার তরী?
কোন বনেতে বাধিঁয়েছ তোমার ঘর?
জানি না।
স্মৃতির পাতায় তোমায় খুঁজি,
মানুষের ভিড়ে তোমায় খুঁজি,
কিন্তু পাই না।
কতদিন কাঁদি না তোমার দুঃখে,
কতদিন হাসি না তোমার সুখে,
বন্ধু, কতদিন দেখি না তোমায়।

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ