প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label শাহনাজ পারভীন. Show all posts
Showing posts with label শাহনাজ পারভীন. Show all posts

Friday, June 8, 2012

একটি সকাল | শাহনাজ পারভীন


কী যে এক ভালো লাগায় ভরে আছে মন
তা আমি বোঝাতে পারব না কখনো এমন
কী যে এক সূক্ষ্ম অনুভূতিতে ছুঁয়ে আছে হৃদয়
লেখা আর হয় না তা কখনোই জানি

জানি তুমি হাত মেললেই একই সাথে ফুটে গেল সমস্ত ফুলের পাপড়ি
তুমি হাসলেই হেসে উঠল পরিপূর্ণ সূর্যটা পূর্ব দিগন্তে
তুমি হাঁটলেই সমস্ত শক্তি ভর করল আমার উপর
তুমি ভালবাসলেই নিঃস্ব এই আমি হয়ে উঠি মুহূর্তেই রত্নাকর
তুমি তাকালেই পৃথিবীর সমস্ত ডুবুরির প্রথম আকর্ষণ হয়ে উঠি রোজ

আমাদের সুখের ভেতর আমাদের দুখের ভেতর
আমাদের অনন্য অদম্য গল্পের ভেতর
আপাদমস্তক আন্দোলিত করে ওঠে যখন তখন
আদি সৃষ্টির অন্তরালে অতন্দ্র প্রহরীর মত অনন্য শুভ্রতাকে
টেনে আনি খুব কাছাকাছি
যেমন ফুল থেকে ঘ্রাণের
দেহ থেকে প্রাণের এবং
মন থেকে মাধুরীর মত পাশাপাশি

সূত্র : আমার দেশ

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ