প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label মনিরা চৌধুরী. Show all posts
Showing posts with label মনিরা চৌধুরী. Show all posts

Sunday, June 26, 2011

ছিলে স্বপ্ন মধুর ।। মনিরা চৌধুরী

আপনার চেয়ে
আরো আপনা হয়ে,
ছিলে স্বপ্ন মধুর
তুমি দিনগুলি মোর।
কারে যে দিয়ে দেখা
আমারে রেখে একা,
হারায়ে গিয়াছ আজ
অনেক অনেকটা দূর।
নিকটে ছিলে
আরো অতি নিকটে,
নিলে নিজেরে সরায়ে তুমি
কোন সে সুদূর।

হতে যে তোমার
তুমি আমারে করে পর,
দিলে বেদনা বিধুর,
একি যাতনা মধুর!
বিষাদ মাখা স্পর্শে আমায় করে
চূর্ণ হতে আরো চূর।
আজো নিশীথ রাতে
কর তোমাতে বিভোর,
মোর মনেতে জাগাও
কি যে শোর।

ছিলে স্বপ্ন মধুর তুমি
দিনগুলি মোর,
আজ হারায়ে গিয়াছ তুমি
অনেক অনেকটা দূর
করে বিষাদ মাখা স্পর্শে আমায়
চূর্ণ হতে আরো চূর।

বিশুদ্ধ ভালোবাসা ।। মনিরা চৌধুরী

ভালোবাসা
তোমায় তো নয়
যদি কেবলই বিরামহীন
তাহারে কাঁদায়,
ভালোবাসা
তাহারে কাঁদায়ে যদি
তোমারে হাসায়
তবে তো ভালোবাসা
বিশুদ্ধ নয়।

ভালোবাসা হয়
যদি তাহারে হাসায়ে যায়
অবিরাম নির্মল
বৃষ্টি ধারায় ,
ভালোবাসা বিশুদ্ধ হয়
যদি তাহারে - তোমায় বাঁধে
নির্মোহ কামনার
মিলন মেলায়।

রাত শেষে হায় ।। মনিরা চৌধুরী

চাঁদ ডুবে যায়
রাত শেষে হায়!
হয় মেঘের ছায়া সরে
ভোরের উদয়।
কোকিল ডাকে
গাছের শাখে,
ঢাকে আঁধার যত
ঐ সূর্যালোকে।
রোদ ঝিকমিক
হাসে ফিকফিক,
এক নতুন দিনের শুরু
হয় ঠিক ঠিক।
দু:খ হারায়
সুখ ইশারায়,
ভাসে বেদনা ধুয়ে
প্রাণ আনন্দধারায়
ভরে যায় যাতনায়
বুক যদি হায়!
ঘুচে যায় বাসনার
দৃঢ় সাধনায়।
খুশি এসে টলমল
দেয় হাসি ঝলমল,
কালিমা রোধে
করে জীবন সচল।


Monday, June 20, 2011

রজনী মধুর স্মরণে ।। মনিরা চৌধুরী

কামিনি ফুটিছে বুঝি
আজ নিশীথে,
হল যামিনী বিভোর
তাই চন্দ্রসাথে।

তব বিহনে
যার হিয়া দহনে,
সুর কিযে জাগে তারই
ক্রন্দন কুজনে।

কামিনীর কাননে
ব্যাকুল যামিনী যাপনে
কার কেবলই বিধুর হিয়া
ডাকেরে পিয়া পিয়া,
দখিনা মলয় মাঝে বাজে কি বাশরীয়া
তাই শুনি শুনিয়া?

জাগে কি বিহনে তার
তব হিয়া মননে,
বিরাগ বেদন সাথে অনুরাগ লহরী
রজনী মধুর স্মরণে ?


Wednesday, March 30, 2011

অযাচিত পাওয়াতে ।। মনিরা চৌধুরী

রিমঝিম বৃষ্টির, অনাবিল ছন্দে
ঝির ঝির বাতাসের, হাওয়া মৃদু মন্দে
দুলে ওঠে মন মোর ছন্দে আনন্দে।

মিটি মিটি তারাদের, মিট মিট জ্বালাতে
দ্বীপ নেভা রাতে , জোনাকির আলোতে
জেগে ওঠে তনু মোর জাগতিক ছোঁয়াতে।

বয়ে চলা নদীর, কুল কুল ধ্বনিতে
উড়ে যাওয়া গাংচিল , নেমে আসা গাঙেতে
দেখে ভরে ওঠে প্রাণ মোর অযাচিত পাওয়াতে

আজ বারি ঝরা শ্রাবণে ।। মনিরা চৌধুরী

ঝর ঝর শ্রাবণের
ঝরা এ বারি,
মনে করে দেয় যেন ,
কাহারে?
ঝির ঝির বারাসেরা গন্ধ,
ছড়ায়ে তারি,
প্রাণে কিযে দোলা দেয় ,
আহারে !গুন গুন ভ্রমরের –
মৃদু গুঞ্জরনে,
ফুলবনে কে যেন ,
ডাকিছে মোরে।
ফুল ঝরা ফাগুনের
মোহ জাগা সঞ্চারণে।
আজি মনবনে মন মোর ,
চাহিছে কারে ।

অন্যরূপে ভালবাসা ।। মনিরা চৌধুরী

ভালবাসা তুমি যে
নিত্য সকাল সাঁঝে, হৃদয় গগনমাঝে
হও জমানো বাদল
চাইলেই ঝরো, অবিরাম
কারো ভিজাতে অন্তঃস্থল।
তুমি কখনো ভালবাস
দুঃখ পাহাড়ঘেষা, কষ্ট আবির মেশা
হয়ে ঝরণা ধারা।
ডাকলেই আসো, ছুটে নিরন্তর
কাউকে করো তুমি সর্বহারা।


কখনো আবার তুমি
বুক পাজরে রাখা, প্রাণ সরোবরে জাগা
হয়ে কোন উথলানো ঢেউ
ইচ্ছেমত তুমি, হওযে কারো
নিজের করো কারো কেউ ।

Monday, February 21, 2011

এসো বন্ধু হতে :: মনিরা চৌধুরী

বন্ধু হবে? এসো বন্ধু হতে
বসতে দেবো এই মনটা পেতে,
আর রাখবো কথা যে চির বন্ধুত্বে।
এসো বন্ধু মোর বন্ধু হতে
বাসবো ভালো আমি সত্যিকারের,
সরাবো আধাঁর চোখে অন্ধকারের।
তবে বন্ধু, এসো বন্ধু হতে
ছড়াবো আলো প্রাণে গহন রাতে,
আমি হবো সাথী তব দহন সাথে।
আনবো নতুন দিন স্বপ্নরঙের,
আরো ফুরাবো দুঃখ তব সব জীবনের।
এবার হবেতো বন্ধু? তবে এসো বন্ধু হতে।

মিনতি আমার :: মনিরা চৌধুরী

আকাশ তুমি তারে,
বাসিও ভালো
তাহারই মতন করে।
যদি সে ফিরিয়া, আসে কভূ
আমারি তরে।

ওগো বাতাস তুমি তারে,
সোহাগে জাড়াই ও
আমারই মতন করে।
সে যদি আসে গো, আমারি খোঁজে
এ যে মিনতি আমার, শুধু তোমারি তরে। পৃথিবী তমি তারে,
আগলে রাখিও
তোমারি মতন করে।
ফিরিয়া যদি, সে আসে কভূ
আমারই মরণ পরে।

ভালবাসার রকমফের :: মনিরা চৌধুরী

মায়ের ভালবাসা,
শিশুর আধো আধো বোল
শিশুর ভালবাসা,
প্রিয় মায়েরই আঁচল।

পাখিদের ভালবাসা,
সুনীল আকাশ।
ভ্রমরের ভালবাসা, ফুলেরই সুবাস।
প্রেমিকার ভালবাসা,
প্রেমিকের প্রলাপ।
বন্ধুর ভালবাসা,
বন্ধুর হাতে পাওয়া একটি গোলাপ।

চাঁদেরই ভালবাসা,
মেঘ সরে যাওয়া।
বৃষ্টির ভালবাসা,
ঝড়ো দখিনা হাওয়া ।

ঝরণারই ভালবাসা,
হয় পাহাড় যদি ।
তবে সাগরেরও ভালবাসা,
বহতা নদী।

দিন বদলের খেলাতে :: মনিরা চৌধুরী

একদিন
আকাশ ভরা, তারার মেলায়
চাঁদের বুকে , আলোর খেলায়
ভেসে যেতাম রঙ্গীন ভেলায়।

বাদল দিনে, একলা ঘরে
মন হারায়ে, অচিন পুরে
হারিয়ে যেতাম সুখের দোলায়।

রংধনুর ঐ , রং মাতিয়ে
রঙ্গীন মেঘের , নাও সাজিয়ে
মন হারাতাম অবেলায়। আজ
আকাশ আছে তারাময়,
মন তবুও বিষাদময়।

একলা ঘরে বৃষ্টিবিহীন
কাটে আমার সারাটা দিন।

রংধনুর ঐ রং হারিয়ে
রঙ্গীন মেঘের নাও ডুবিয়ে,
হারায়ে জীবন শূণ্যতা- এ।

না পাওয়া কোলাহলে :: মনিরা চৌধুরী

দেখ চন্দ্রিমা চাঁদ জাগে, রাতের কোলে
তারারা মিটিমিটি নেভে জ্বলে।
শুধু আমার দু’চোখ ভরে, দুঃখের কাজলে
স্বপ্নগুলো ভেজে ব্যথার বাদলে।

ধরণী হারায় দেখ, আঁধার রাতে
ভাসবে আবার জেগে আলোর স্রোতে।
আমারই সুখ শুধু, চায় হারাতে
আশাগুলো ডুবে যায় হতাশাতে।
দেখ সূর্য উকি দেয় , সু-প্রভাতে
যেন ভুবন ভরে বিষাদের তীব্রতাতে।

কানন ভরে দেখ, ফুলে ফুলে
পাখিরা গেয়ে উঠে বসন্ত হিল্লোলে।
আমার এ প্রাণ শুধু, উঠে জ্বলে জ্বলে
দিন রাত্রির এই না পাওয়া কোলাহলে।

প্রদীপেরই যত আলো :: মনিরা চৌধুরী

আমারই স্বপনগুলো , ও চোখে তোমার
আমি দিয়াছি ছড়ায়ে।
তুমি আমারে, স্বপনে ডাকো
ঘুমেরও ঘোরে।

মনের ও ফাগুন যত, ও মনে তোমার
আমি দিয়াছি ঢেলে।
আমারে তুমি নিও, রাঙায়ে কোন
নতুন রঙের বাহারে।

আমারি প্রাণের আলোতে আমি , তোমারি প্রাণ
ভরায়ে দিলাম যতনে।
কভু আমারে, আলোতে নিও
আঁধার ও হতে। তোমারি ব্যথার বাদলে আমি , জীবনপ্রদ্বীপ মোর
নিভায়ে দিলাম গোপনে।
প্রদ্বীপেরই মত মোরে, জ্বালায়ে নিও
জীবন বেলার কোন নিশিজাগাতে।

বিষাদিত সন্ধ্যায় :: মনিরা চৌধুরী

হারায়েছ তুমি যে , কোথায় কখন
জানা নাই কিছু মোর।
ভাবিতে ভাবিতে , সে কথা আজও
রাতি হয় যায় মোর ভোর।

কতযে কথা বলিতে তুমি ,
মন্ত্রমুগ্ধ হয়ে শুনিতাম কি নিবিড়!
মনে তো আর পড়ে না কিছুই,
শুধু ভারী হয় বুক বেদনায় সগভীর।
কতকাল বল দেখিনা তোমায়,
নয়ন সমূখে আসনা তো তুমি আর।
স্বপনে শুধুই , দেখি যে তোমায়
ডাকি যে কেবল বারেবারে।
আজও মনে হয়, যেন শ্রবণে আমার
দূর থেকে শুনি তব কন্ঠধ্বনি।
এ শুধু ভ্রম মোর,
জানি ডাকিবেনা আর কোনদিনই।
জন কি তুমি ? আছ যে আমার
দাঁড়ায়ে স্মৃতির বারান্দায়।
আজও তবু তাই , সুবাসিত করো মোরে
সুরভিত রজনীগন্ধায়।
ক্ষণিক হাসিয়া , শুধু একটিবারের তরে
বলো না বাবা, মনে কি পড়ে না আমায়?
যদিও বা আমি ,গিয়াছি ভুলে সকলি
তবু মনে পড়ে তব মুখখানি, আজও বিষাদিত সন্ধ্যায়।

কার কথাতে :: মনিরা চৌধুরী

কামনার সব , ফুলগুলি মোর
ঝরায়ে সকালবেলা।
কে যেন আজ , দেয় গো আমায়
সাজিয় ব্যথার ডালা।

মোর হৃদয়ের, সুখগুলিরে
কুড়ায়ে দু’হাত ভরে।
কে যেন আজ , দেয় গো আমার
দুঃখ হৃদয় জুড়ে। সাধনার সব , স্বপ্নরে মোর
ভিজায়ে আঁখির জলে।
কে যেন আজ, ডাকলো আমায়
দুঃস্বপ্নের কোলে।

মোর জীবনের , হাসিগুলি সব
হারায়ে রঙের মেলা।
কার কথাতে, নেয় যে তুলে
কান্না সারাবেলা

সুখ মানে :: মনিরা চৌধুরী

সুখ মানে
একফালি চাঁদ যেন ঢেকে যাওয়া মেঘে
কখনো ভোগে সে, কখনো ত্যাগে

সুখ মানে
এক নীল সাগরের উপচে পড়া ঢেউ
কখনো আপন সে, কখনো নয় কেউ।

সুখ মানে
নিরব রাতের কোন ফুল নিরবেই ঝরে
হঠাৎই সে ভাঙে মন, হঠাৎ-ই গড়ে।

সুখ মানে
ভুলে যাওয়া কেউ যেন জেগে ওঠা স্মৃতির পাতায়
কখনো হাসায় সে, কখনো কাঁদায়।

সুখ মানে
হাড়িয় যাওয়া জীবনের খুজেঁ পাওয়া সুর
কখনো কাছে যেন, কখনো সুদূর।

আজি ঝরা শ্রাবণ :: মনিরা চৌধুরী

ঝর ঝর শ্রাবণের
ঝরা এ বারি,
মনে করে দেয় যেন ,
কাহারে?
ঝির ঝির বারাসেরা গন্ধ,
ছড়ায়ে তারি,
প্রাণে কিযে দোলা দেয় ,
আহারে !
গুন গুন ভ্রমরের –
মৃদু গুঞ্জরনে,
ফুলবনে কে যেন ,
ডাকিছে মোরে।
ফুল ঝরা ফাগুনের
মোহ জাগা সঞ্চারণে।
আজি মনবনে মন মোর ,
চাহিছে কারে ।

অন্যরূপ ভালবাসা :: মনিরা চৌধুরী

ভালবাসা তুমি যে
নিত্য সকাল সাঁঝে, হৃদয় গগনমাঝে
হও জমানো বাদল
চাইলেই ঝরো, অবিরাম
কারো ভিজাতে অন্তঃস্থল।


তুমি কখনো ভালবাস
দুঃখ পাহাড়ঘেষা, কষ্ট আবির মেশা
হয়ে ঝরণা ধারা।
ডাকলেই আসো, ছুটে নিরন্তর
কাউকে করো তুমি সর্বহারা।
কখনো আবার তুমি
বুক পাজরে রাখা, প্রাণ সরোবরে জাগা
হয়ে কোন উথলানো ঢেউ
ইচ্ছেমত তুমি, হওযে কারো
নিজের করো কারো কেউ

কিসের শোকে :: মনিরা চৌধুরী

ধূসর পৃথিবীর, আলোর বিবর্ণ
নিঃসীম আঁধার জানি আমারে চাহে।
উষ্ণ মরুর তাপে, মাটিরা বিচূর্ণ
করে হৃদয় বিদীর্ণ মরুর দাহে।

আর জমাট মেঘের ভারে, গগন বিষন্ন
অবশ বারি ঝিরে আমার চোখে।
ক্ষুব্ধ ঝড়ের তোড়ে, পবন প্রসন্ন
অবসন্ন হয়ে করে, আমারে বিবশ জানি
কিসের শোকে?
শুষ্ক সাগরপাড়ে, ঢেউয়েরা প্রাণান্ত
অসীম চরাচর তাই আমারে যাচে।
বিরান অরণ্যের, শ্রান্ত বনান্ত
করে প্রাণ অশান্ত বিরূপ অসহ্যে।

আর স্তুপ বরফের আস্তরণে, পাহাড় ঘুমন্ত
কাঁদে আদ্র জাগরণে, বুকের ভাঁজে।
তীব্র স্রোতের নিশ্চুপ সম্ভাষণে, ঝরণা দুরন্ত
স্তব্ধ হয়ে করে, আমারে বিদ্ধ জানি
কিসের খোঁজে?

নিদারুন বিনিময় :: মনিরা চৌধুরী

আমি ফুলকে ভালবেসে, গন্ধবিহীন
পাখিরাও ডাকে না মুখরতায়।
আকাশকে ভালবেসে, আমি উদাসীন
আমারে সাধেনা চাঁদ ভরা জোসনায়।


রাতকে ভালবেসে , আমি ঘুমহীন
কেঁদে যাই একাকী নির্জনতায়।
স্বপ্নকে ভালবেসে, থাকি দীনহীন
স্বপ্নরা কাছে টানে নির্মমতায়।


কবিতার সাথে বসবাস, তবু আমি কবি নই
ছন্দ-লয়ের বিবাদে তাই আমি অসহায়।
প্রেমকে ভালবেসে, আমি প্রিয় নই
আমারে যাচেনা প্রেম ভালবাসায়।
মনকে পেতে চেয়েও, আমি মনছাড়া
পরিণত যেন এক হৃদয়হীনায়।
ভুবনকে পেতে চেয়ে, আছি অধরা
সে যে আমারে একাকী রাখে জগৎ কিনারায়

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ