প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label নাইয়াদ. Show all posts
Showing posts with label নাইয়াদ. Show all posts

Wednesday, March 16, 2011

স্বপ্নহার - ৪ ।। নাইয়াদ

সন্ধে হলো জোনাক জ্বলে বাশ পাহাড়ে।
হুক্কাহুয়ায় শেয়াল দোলে নকশী-কাঁথার মাঠ পেরিয়ে
নগ্ন নিজন নীল কুয়াশায়
উথালচুলের উড়াল-গন্ধ কনকচাঁপার রাতে,
আগল-খোলা বোকা-পাগল কাঁপা গলায়
গান গেয়ে যায় স্বপ্নমালা হাতে। নীল নদীটির নিবিড় পারে,
ঘুম পাওয়া রোদ চমকে চেয়ে
অলস পায়ে যখন হাটে
মাঘী মাঠের ন্যাবাধরা শুন্যতাতে,
ঠিক তখনই আমার বুকের গভীর থেকে
স্বপ্নগুলো ঝাপটে ডানা
অফুস্টে কি কইতে কইতে নড়েচড়ে।

স্বপ্ন ওড়ে।
স্বপ্ন ওড়ে।বারে বারে

Saturday, March 12, 2011

স্বপ্নহার - ৩ ।। নাইয়াদ

স্বপ্নে আমি ভেবেছিলাম,অনেক কিছুই।
ভেবেছিলাম এটা করবো,সেটা করবো,
বাড়ি করবো পাহাড়চুড়োয় স্বপ্ন এবং সুখের কুটো দিয়ে।
পায়ের কাছে বইবে নদী,
বাধ্যতা আর নাব্যতাতে নীল।
ভেবেছিলাম লিখবো আমি গানের মত;
গান গাইবো আমি যেমন করে লিখি।
আঁকব।
ছবি খুন করে রঙ,
রঙের রক্ত ছেনে।মধ্যবুকের সব ব্যাথেকে আনবো টেনে টেনে।

বিকেল হলো বিকেল হলো,
স্বপ্ন মরে আছে পায়ের কাছে
শীত বিকেলের ঝড়ের ফুলের মত।
নরম কিন্তু স্থির।
মৃতের চেয়ে মৃত।
বিকেল হলো বিকেল হলো।
হয়নি কিছুই,পায়নি কিছুই
স্বপ্ন ঘোরে দল ছেড়ে সেই দল ছেড়ে সেই মানুষ একলা তবু হাঁটে।
পায়ে পায়ে,ধুলোয় ধুলোয় মেঘ উড়িয়ে,
উচ্চগ্রামের স্বর ফুলিয়ে
হাত উচিয়ে,ভয় দেখিয়ে
যূথবদ্ধ পথিকেরা উল্লাসেতে মাতে।
দুরে দুরে একলা হাটে স্বপ্নপাগল
শাপলা বিলের আলে আলে একলা ওড়া টিটি পাখির সাথে।
গান গেয়ে যায় খালি গলায়
পাহাড়তলির আলেয়াকে সুরের ঘরে ডাকে

স্বপ্নহার - ২ ।। নাইয়াদ

আমার কিছু স্বপ্ন ছিলো
স্বপ্ন দিয়ে মালা গাঁথি
স্বপ্নমালা।
তোমায় নিয়ে ঘুরে বেড়াই বনে বনে,
মনে মনে।
কাল রাতেতে স্বপ্ন বেয়ে গিয়েছিলাম নদীর ধারে।
শিশির ভেজা লাল ঘাসেতে দেখে এলাম আমরা দুজন;
চুপিসারে পা পা করে হাটছে হরিন;
যেমন করে শিশু হাটে। রোদের সঙ্গে ছায়ার বিয়ে,
আলোর সঙ্গে দেয়ালা করে কালো।
হাতে হাতে হাত মিলিয়ে,
শব্দ আর গন্ধরা সব যুগলবন্দী খেলে
থাবার চড়ে রোদের ঝালর ঝাপটে ছিড়ে লাফিয়ে উঠে চিতা
শিহর তুলে হরিন ওড়ে
শিশির ভেজা হীরে-মানিক ভোরে।
চমকে বেড়ায় চিকণ চিতা,
চিকুর তোলা চিল।
আলো ছায়া সাপের খেলা,
অনন্য;কিলবিল

স্বপ্নহার - ১ ।। নাইয়াদ

স্বপ্নহার,
তোমায় পাঠাই....
নীল নদীটির নিবিড় পারে,
ঘুম পাওয়া রোদ চমকে চেয়ে অলস পায়ে,
যখন হাটে মাঘী মাঠের ন্যবা ধরা শুন্যতাতে
ঠিক তখনই আমার বুকের গভীর থেকে
স্বপ্নগুলো ঝাপটে ডানা
অস্ফুটে কি কইতে কইতে নড়েচড়ে! স্বপ্ন ওড়ে
স্বপ্নে দেখি নীড়ের পাখি আসছে নীড়ে।
অনেক পাহাড় মাঠ পেরিয়ে
ভালোবাসা ঠোটে করে আসছে ফিরে
পাখি আমার নীড়ের পাখি।

স্বপ্নগুলো খুব ভিতু হয়,
আমার স্বপ্ন;স্বপ্ন সবার।
তবুও আমি স্বপ্ন দেখি
রুপের রাজা,গুনের গুনীন,
মুঠির মাঝে মুক্ত মলিন,
সব পাখিদের মুগ্ধ করা মন্ত্র নিয়ে
আসবো ফিরে বারে বারে।
আসব ফিরেই,
অবহেলার হেলাফেলার
শোধ নিব ঠিক হিসেব করে

Tuesday, February 22, 2011

তোমাকেই বলেছিলাম :: নাইয়াদ

তোমাকেই বলেছিলাম,
যত দেরি-ই হোক,
আবার আমি ফিরে আসব।
ফিরে আসবো তল আঁধারি 

অশ্বথ গাছটাকে বায়ে রেখে,
ঝালোডাঙ্গার বিল পেরিয়ে
হলুদ ফুলের মাঠের উপর দিয়ে
আবার আমি ফিরে আসব
আমি তোমাকে বলেছিলাম।
আমি তোমাকে বলেছিলাম,

এই যাওয়াটা কিছু নয়,
আবার আমি ফিরে আসব।
ডগডগে লালের নেশায়

আকাশটাকে মাতিয়ে দিয়ে
সূর্য যখন ডুবে যাবে,
নৌকার গলুইয়ে মাথা রেখে
নদীর ছলছল শব্দ শুনতে শুনতে
আবার আমি ফিরে আসব।
আমি তোমাকেই বলেছিলাম।

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ