প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label কাজী মোস্তাক গাউসুল হক শরীফ. Show all posts
Showing posts with label কাজী মোস্তাক গাউসুল হক শরীফ. Show all posts

Saturday, October 15, 2011

কহেন গুণীজন... || কাজী মোস্তাক গাউসুল হক শরীফ

নিয়মিত ঘুম বৃদ্ধ বয়সকে দূরে সরিয়ে রাখে। বিশেষ করে ড্রাইভিংয়ের সময় নিয়মিত ঘুম বৃদ্ধ বয়সকে চিরতরে দূরে সরিয়ে রাখে।
একটা সন্তান থাকলে আপনি হবেন পিতা। আর দুটো থাকলে হবেন রেফারি।
বিয়ে এমন একটি সম্পর্ক যেখানে দু'জন মানুষ থাকে। তাদের মধ্যে একজন কখনোই ভুল করেন না। আর অন্যজন হচ্ছেন স্বামী।
আমার মনে হয়, আমাদের সবারই উচিত হাসতে হাসতে সরকারকে ট্যাক্স দেওয়া। আমিও চেষ্টা করেছিলাম। কিন্তু ট্যাক্স অফিসে ওরা হাসি চায় না, টাকা চায়।
স্কুল ইউনিফর্ম কিনে দেওয়ার পরের মাসেই বাচ্চারা সবচেয়ে দ্রুত বাড়ে।
আপনি যার সঙ্গে থাকতে চান তাকে নয়, বরং যাকে ছাড়া থাকতে পারেন না তাকেই বিয়ে করুন। তবে যা-ই করুন, পরে ঠিকই কপাল চাপড়াতে হবে।
ভালোবাসা কেনা যায় না। তবে এর জন্য প্রচুর পরিমাণ পয়সা খরচ করতে হয়।
ভালোবাসা হচ্ছে দেওয়া আর নেওয়া। স্বামী দেয় আর স্ত্রী নেয়।
ভালোবাসা হচ্ছে দেওয়া আর নেওয়া। সবচেয়ে ভালো হয় নিজে নিজেই দিয়ে দিলে। না হলে বৌ এমনিতেই সব নিয়ে নেবে।
ষ আমি এবং আমার স্ত্রী সব সময়ই একমত হই। আমি স্বীকার করি আমার ভুল হয়েছে। আর আমার স্ত্রী আমার সঙ্গে একমত হয়।
কখন বুঝবেন বুড়ো হয়ে যাচ্ছেন?
যখন কোনো কাজ করার চেয়ে সে কাজের কথা স্মরণ করতেই ভালো লাগে।
একজন বিবাহিত মানুষ কতটা ঘন ঘন চাকরি পাল্টালো তাতে কিছুই এসে যায় না। কারণ শেষমেশ তার বস থাকেন একজনই_ তার স্ত্রী।
ষ বিজ্ঞ মানুষ কথা বলেন। কারণ তাদের কিছু না কিছু বলার আছে। বোকা মানুষ কথা বলে। কারণ তাদের কিছু না কিছু বলতে হবে।
আমাদের নিজ ভাষাকে মাতৃভাষা বলা হয়। কারণ বাবা সাধারণত কিছু বলার সুযোগ কমই পান।
রোগী : দীর্ঘ জীবন লাভের কোনো উপায় আছে কি?
ডাক্তার : বিয়ে করুন।
রোগী : তাতে কি দীর্ঘদিন বেঁচে থাকা যাবে?
ডাক্তার : না। এর ফলে দীর্ঘদিন বেঁচে থাকতে আর ইচ্ছা করবে না।
সূত্র: সমকাল

শাশুড়ি সমাচার || কাজী মোস্তাক গাউসুল হক শরীফ

শাশুড়িদের নিয়ে পাশ্চাত্যে বেশকিছু কৌতুক প্রচলিত আছে। শাশুড়িকে পছন্দ করুক আর না-ই করুক, কৌতুকগুলো কিন্তু সবাই পছন্দ করেন। সম্প্রতি আমার পছন্দের কৌতুকের মধ্যে স্থান করে নিয়েছে এ কৌতুকটি_ এক ভদ্রলোক বউ আর শাশুড়িকে নিয়ে গিয়েছেন জেরুজালেম শহরে বেড়াতে। যাওয়ার ক'দিনের মধ্যে বিনা মেঘে বজ্রপাত, শাশুড়ি আগাম কোনো নোটিশ না দিয়েই ওয়ান ওয়ে টিকিটে পরপারে যাত্রা করলেন। ভদ্রলোক মহাবিপদে পড়লেন।
জেরুজালেমে আমেরিকার রাষ্ট্রদূতের কাছে গিয়ে তিনি জানালেন, শাশুড়ির লাশ কবর দেওয়ার জন্য আমেরিকায় পাঠাতে চান তিনি। রাষ্ট্রদূত শুনে বিস্তর দুঃখ প্রকাশ করে বললেন, আপনার সামনে আসলে দুটি অপশন আছে। এক, লাশ এখানেই কবর দেওয়া এবং এতে আপনার খরচ হবে ৫০ ডলার। আর দ্বিতীয় মানে আমেরিকায় পাঠানোর জন্য লাগবে ৫০ হাজার ডলার। আমার মতে, আপনার প্রথম পথটিই বেছে নেওয়া উচিত। কিন্তু ভদ্রলোক একটুক্ষণ কীসব হিসাব-নিকাশ করে তারপর গোঁ ধরা গলায় বললেন, জি না, ৫০ হাজার বা ৫ লাখ যা-ই হোক, আমি আমেরিকাতেই লাশ পাঠাতে চাই।
টাকা খরচ করবেন আপনি, আমাদের কোনো আপত্তিই তাতে থাকতে পারে না_ রাষ্ট্রদূত ভদ্রলোক ঘাড় চুলকে বললেন। কিন্তু আমার একটা কৌতূহল আছে। ৫০ ডলারেই যদি এখানে কবর হয়ে যেতে পারে সেখানে রাজ্যের টাকা খরচ করে আমেরিকাতেই কেন শাশুড়ির লাশ পাঠাতে চাচ্ছেন আপনি?
দেখুন, মুচকি হেসে ভদ্রলোক উত্তর দিলেন, শেষ যেবার জেরুজালেমে কাউকে কবর দেওয়ার কথা আমি শুনেছিলাম, সেই ভদ্রলোকের নাম জেসাস ক্রাইস্ট। কিন্তু মৃত্যুর তিনদিন পরই নাকি কবর থেকে উঠে এসেছিলেন তিনি। আমার শাশুড়ির ব্যাপারে এ রকম কোনো ঝুঁকিতে যেতে চাই না আমি!
সূত্র : সমকাল

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ