প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label এম. হারুন অর রশিদ. Show all posts
Showing posts with label এম. হারুন অর রশিদ. Show all posts

Tuesday, January 10, 2012

প্রয়োজনীয় ও মজার কয়েকটি সাইট

এ মুহূর্তে ঢাকার সময় যদি বিকাল সাড়ে পাঁচটা হয় তাহলে লন্ডনের সময় কত? জোহোনেসবার্গে যদি সন্ধ্যা ছয়টা বাজে তাহলে ওয়াশিংটন ডিসিতে কত? বিভিন্ন সময় এ রকমের গুরুত্বপূর্ণ তথ্য জানা আমাদের প্রয়োজন হতে পারে। আর তখন যদি ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার সামনে থাকে তাহলে গোটা বিশ্বের চলতি সময় জানার জন্য কষ্ট করতে হবে না।
এসবের জন্য চলে যেতে হবে অসাধারণ ওয়েবসাইট টাইমটিকারে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছে পৃথিবীর একটি মানচিত্র। সেই মানচিত্রে আমার দরকারি জায়গাটায় মাউস কার্সর রাখলেই ওই নির্দিষ্ট টাইম জোনে ক’টা বাজছে তা জেনে নেয়া যাবে। এছাড়া নিচে সাজানো আছে বিভিন্ন দেশ ও শহরের নাম। তার কোনো একটিকে সিলেক্ট করলেই সঙ্গে সঙ্গে বড় অক্ষরে লিখে জানানো হবে এখন ওখানে ক’টা বাজে। তাহলেই বাংলাদেশের সময়ের সঙ্গে সে এলাকার সময়ের তুলনা করতে পারবেন আপনি। ওয়েবসাইট ঠিকানা : http://www.timeticker.com আমরা সবাই জানি ইন্টারনেটে ফ্রি জিনিসের অভাব হয় না। নানা কাজে ইন্টারনেটের কাছে হাত পাতলেই ফ্রি তথ্য, ফ্রি উপদেশ, ফ্রি সফটওয়্যার বা ফ্রি বুদ্ধির অভাব হবে না।

বিমটোনস : মোবাইলের রিংটোন বানান এবং ডাউনলোড করুন
অনলাইনে মোবাইল ফোনের জন্য সুন্দর সুন্দর রিংটোন তৈরি করা এবং তারপর সেগুলো নিজের মোবাইল ফোনে ডাউনলোড করার সুযোগ করে দেয় এই অসাধারণ ওয়েবসাইটটি। এখানে বিভিন্ন বাদ্যযন্ত্রের নাম পাবেন ড্রপ ডাউন বক্সের মধ্যে। তারপর কিবোর্ড বা মাউসের মাধ্যমে এসব বাদ্যযন্ত্র বাজিয়ে নিজের পছন্দমত টিউন তৈরি করে ফেলুন। নিজেই হয়ে যান আজকের বিটোভেন বা মোজার্ট। যত খুশি রিংটোন বানান, নিজে ডাউনলোড করুন, বন্ধুদের উপহার দিন, সবই একই ওয়েবসাইট থেকে।
ওয়েব ঠিকানা : http://www.bimtones.com

আর্জ-মি : দরকারি কাজের কথা মনে করিয়ে দেবে
আজকের ব্যস্ত জীবনে হাজারও ঝামেলার ভিড়ে অনেক দরকারি কাজের কথাই আমরা ভুলে যাই। আর্জ-মি সাইটের কাজ হচ্ছে যাতে দরকারি কাজ ভুলে গিয়ে একটা দুর্ঘটনা পাকিয়ে না ফেলি সেটি নিশ্চিত করা। দরকারি বিভিন্ন কাজের জন্য আপনাকে ই-মেইলের মাধ্যমে রিমাইন্ডার দেবে এই সাইট। আপনাকে যা করতে হবে তা হলো, যে কাজের কথা আপনাকে মনে করিয়ে দিতে হবে সেটির নাম এই সাইটে প্রবেশ করানো, একটা ডেডলাইন ঠিক করে দেয়া এবং তারপর ঙশধু বাটনে ক্লিক করা। ব্যস, আর আপনাকে কিছুই করতে হবে না। ওই ডেডলাইন অনুসারে আপনাকে ই-মেইল পাঠানোর মাধ্যমে দরকারি সেই কাজের কথা মনে করিয়ে দেবে আর্জ-মি নামের এই সাইট।
ঠিকানা : http://www.urge-me.com

হুইসপার : নিজের ই-মেইল ঠিকানা লুকিয়ে রাখতে
নিজেদের ই-মেইল অ্যাড্রেস নিয়ে আমাদের প্রায়ই বিব্রত হতে হয়। আমরা চাই না, তবু নানা জায়গায় নিজের ই-মেইল ঠিকানা দিতে হয়। ব্যস, আর যায় কোথায়! ঝাঁকে ঝাঁকে অবাঞ্ছিত মেইল এসে ইনবক্সে হানা দেয়। মেইল চেক করার কাজটিকেই করে তোলে ভোগান্তির নামান্তর। যারা নিজের ই-মেইল ঠিকানা খুব বেশি মানুষের মধ্যে ছড়াতে চান না তাদের জন্যই এই ওয়েবসাইট : হুইসপার। এটি আপনার ই-মেইল ঠিকানাকে লুকিয়ে রেখে যারা আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় তাদের দেবে একটি ছোট ফরম। এই ফরম পূরণ করেই তারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। ফলে অনলাইনে যেখানে খুশি আপনি আপনার ই-মেইল ঠিকানা দিয়ে বেড়াতে পারেন, স্প্যাম মেইলের শিকার হওয়ার ভয় না করেই!
ওয়েব ঠিকানা : http://whspr.me

সূত্র : আমার দেশ
লেখক : এম. হারুন অর রশিদ

Wednesday, June 22, 2011

জিমেইলের বহুমুখী ব্যবহার ।। এম. হারুন অর রশিদ

জিমেইলের পটভূমিতে নিজের ছবি
জিমেইল সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। জিমেইলে থিম ব্যবহারের সুবিধা অনেক আগেই দেয়া হয়েছে, সঙ্গে ছিল নিজস্ব থিম ব্যবহারের সুবিধা। সম্প্র্রতি নিজস্ব থিমে নিজস্ব ছবি আপলোড করার সুযোগ দিল। ফলে ব্যবহারকারীরা জিমেইলে নিজের পছন্দের ছবি ব্যবহার করতে পারবে।
এজন্য জিমেইলে লগইন করে Mail Settings-এ ক্লিক করুন। এবার ঞযবসবং ট্যাবে ক্লিক করে নিচে Create your own theme-এ ক্লিক করুন, তাহলে পপআপ উইন্ডো চালু হবে। এবার মূল অংশে (উপরে) ক্লিক করলে Main Background নামে একটি রঙের চার্ট আসবে যার নিচে Background Image-এর Select এ ক্লিক করলে একটি পপআপ উইন্ডো আসবে। এখানে পিকাসা আ্যাালবাম থেকে ছবি পছন্দ করে অথবা কম্পিউটার থেকে JPG, GIF বা PNG ফরম্যাটের ছবি আপলোড করে সেট করুন। এভাবে ফুটারের ছবিও যুক্ত করতে পারেন। সব শেষে ঝধাব বাটনে ক্লিক করে দেখুন জিমেইলে ছবিটি দেখা যাচ্ছে।

বাংলাতে জিমেইল

জিমেইলকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার প্রযোজন নেই। কমবেশি প্রায় সবারই জিমেইল অ্যাকাউন্ট আছে। তবে জিমেইল নিয়ে নতুন করে কথা বলার কারণ হচ্ছে, জিমেইল এখন আমাদের প্রাণের ভাষা মাতৃভাষা বাংলাতে ব্যবহার করা যাচ্ছে। বাংলাতে জিমেইল পেতে অবশ্যই আপনার কম্পিউটারে বাংলা কনফিগার করা থাকতে হবে।
এবার আপনার জিমেইল বাংলা ভাষাতে রূপান্তর করতে জিমেইলে লগইন করে সেটিং-এ ক্লিক করুন। এখন জেনারেল ট্যাবে ক্লিক করে উপরে ষধহমঁধমব এর অংশ থেকে Gmail display language-এর ড্রপডাউন থেকে বাংলা ভাষা নির্বাচন করুন। সবশেষে নিচের সেভ বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার জিমেইল বাংলাতে রূপান্তর হয়ে যাবে। এখন থেকে মাতৃভাষা বাংলাতে জিমেইল উপভোগ করুন।

জিমেইলে ৩০ সেকেন্ড পর্যন্ত মেইল ফিরিয়ে আনা যাবে

জিমেইলে এতদিন পর্যন্ত মেইল আনডু (সেন্ড করার পরে ফিরিয়ে আনা) করার সুবিধা ছিল ৫ সেকেন্ড পর্যন্ত। তবে এখন থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত মেইল আনডু সেন্ড করা যাবে। এজন্য জিমেইলে লগইন করার প েউপরের ডানে Settings-এ ক্লিক করুন এবং General ট্যাবে থাকা অবস্থায় Undo Send: এ Enable Undo Send চেক করে ড্রপ ডাউন থেকে ৩০ নির্বাচন করে সেভ করুন।
আর যদি General ট্যাবে Undo Send না থাকে তাহলে খধনং ট্যাবে যান। এবার Undo Send-এর অপশন Enable বাটন নির্বাচন করে সেভ করুন। এবার General ট্যাবে এসে দেখুন Undo Send এসেছে। ব্যাস, এবার থেকে মেইল করলে উপরে Undo আসবে যা স্থায়ী হবে ৩০ সেকেন্ড। এ অবস্থায় Undo তে ক্লিক করলে সেন্ড করা মেইল কম্পোজে ফিরে আসবে। তবে কিছু ব্রাউজারের পুরনো সংস্করণ জিমইলে ল্যাব সমর্থন করে না, সেক্ষেত্রে এ সুবিধা পাবেন না

আরও দ্রুতগতিতে জিমেইল ব্রাউজ করুন

বর্তমানে জিমেইল বেশ জনপ্রিয়। কিন্তু কোনো কারণে যদি এটা লোড হতে দেরি হয় তাহলে বেশ বিরক্তিকর লাগে। যাদের ইন্টারনেটের গতি কম তারা চাইলে একটু চালাকি করে এবং কিছু সুবিধা বাদ দিয়ে জিমেইল দ্রুত লোড করতে পারেন। এমনই কিছু টিপস দেয়া হলো :
১. সাধারণভাবে জিমেইল লোড হওয়ার সময় বেশি সময় নিলে Ctrl+F5 চাপুন তাহলে খুবই দ্রুত জিমেইল ইনবক্স চলে আসবে।
২. জিমেইলের সাইটে প্রবেশের জন্য www.gmail.com না লিখে https://mail.google.com/mail লিখে প্রবেশ করুন। তাতে দ্রুত এবং নিরাপদে প্রবেশ করতে পারেন।
৩. যদি জিমেইল HTML মুডে চালু করতে চান তাহলে https://mail.google.com/mail/h লিখে প্রবেশ করুন। তবে স্ট্যান্ডার্ড মুডে পরিবর্তন করতে চাইলে পরে তাও করতে পারবেন।
৪. আপনি চাইলে মোবাইল সংস্করণেও (http://m.gmail.com) প্রবেশ করতে পারেন। কোনোরকম বিজ্ঞাপন ছাড়াই মূল বিষয়গুলো এই সংস্কবণে পাবেন।
৫. এছাড়াও জিমেইল যদি ব্রাউজার চেক করে তাহলে তা বাদ নিতে চাইলে https://mail.google.com/gmail?nocheckbrowser লিখে প্রবেশ করুন।
৬. মেইলে প্রবেশের পর বিভিন্ন সময় বিভিন্ন পেজে যেতে হয়। ফলে ৫০/১০০ মেইল লোড হতে গেলে বেশি সময় লাগে। এক্ষেত্রে সর্বনিম্ন ২৫ মেইল দেখার ব্যবস্থা থাকলে খুব দ্রুত লোড হবে ৫০/১০০ এর তুলনায়।
৭. আর Standard Without Chat হিসেবে থাকলে বেশ দ্রুত লোড হবে।

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ