প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label ফারুক হাসান. Show all posts
Showing posts with label ফারুক হাসান. Show all posts

Friday, September 14, 2012

এইতো নদী | ফারুক হাসান

এই তো নদী গাঁয়ের পথে
এঁকে বেঁকে যায়
মাল্লা মাঝি মধুর সুরে
ভাটিয়ালি গায়।

কী অপরূপ রূপের মায়ায়
দেখতে ছুটে এসো
এমন দৃশ্য দেখবে যদি
রূপকে ভালোবেসো।

রূপের নদী আলোর ধারে
ঢেউ এসে রোজ ঝাপটা মারে
গাঁয়ের বধূ ঝলকে চলে
কী বলিতে চায়—
সেই হারিয়ে যায়।

এই তো নদী নিরবধি
কোন যে অচিনপুরে
সুদূর কালের সাক্ষী হয়ে
ছুটছে কেবল দূরে।

সূত্র : আমার দেশ

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ