প্রিয় পাঠক লক্ষ্য করুন

Showing posts with label উত্তম মিত্র. Show all posts
Showing posts with label উত্তম মিত্র. Show all posts

Monday, October 3, 2011

জোছনাপরী || উত্তম মিত্র

নিশুত রাতে চাঁদ ঝলমল
চাঁদের আলো জড়িয়ে গায়
জোছনাপরীর হাসির ঝলক
চর্তুদিকে ছড়িয়ে যায়।

আকাশ গায়ে তার বসতি
মেঘের বাড়ির ফাঁকে,
গভীর রাতে এই পৃথিবী
আলোয় ভরে রাখে।

হাজার তারার চুমকি দিয়ে
শাড়ির আচঁল ভরে,
পূর্ণিমাতে প্রদীপ জ্বালায়
চাঁদের পানশি চড়ে।

রিনিক ঝিনিক চুড়ির আওয়াজ
বাতাস ভেসে যায়,
রাতের আকাশ মাতিয়ে ওঠে
শুকতারাটি হেসে।

রাতের শেষে জোছনাপরীর
দুচোখে ঘুম আসে,
আঁধার ঘরে ভয় লাগে খুব
কেউ থাকে না পাশে।

নির্বাচিত বিষয়গুলো দেখুন

Labels

মাসের পঠিত শীর্ষ দশ

 

জোনাকী | অনলাইন লাইব্রেরী © ২০১১ || টেমপ্লেট তৈরি করেছেন জোনাকী টিম || ডিজাইন ও অনলাইন সম্পাদক জহির রহমান || জোনাকী সম্পর্কে পড়ুন || জোনাকীতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ